বাংলা হান্ট ডেস্ক: নতুন বছর শুরু হতেই কোথাও না কোথাও ঘুরতে যেতে সকলের ইচ্ছে করে। তবে অফিসের ছুটি ম্যানেজ না করতে পারায়, দূরে ঘুরতে যাওয়া মুশকিল হয়ে দাঁড়ায়। তার ওপর সামনেই আছে দোল উৎসব। দুদিনের ছুটিতে ঘুরতে যেতে পারেন পুরুলিয়ায় (Purulia)। কারণ এখানে গেলে পরে একদিকে যেমন আপনি প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে পারবেন। অপরদিকে দুদিনের ছুটি কাটিয়ে আসতে পারবেন এই শীতের মরশুমে।
লাল পলাশে রাঙা পুরুলিয়া, ঘুরবেন কোথায়? (Purulia)
জাজাহাতু : আপনিও যদি প্রকৃতি প্রেমী মানুষ হন তাহলে আজকের প্রতিবেদন আপনার জন্য। কারণ, আজকের প্রতিবেদনে রইলো এমন একটি ঘোরার জায়গার কথা, যেখানে আপনি সপ্তাহের শেষে পরিবার অথবা প্রিয়জনকে নিয়ে সময় কাটাতে যেতে পারেন। জায়গাটি হল পুরুলিয়ার (Purulia) জাজাহাতু। এটি পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ড সীমানায় অবস্থিত। এই জায়গাতেই ঘিরে রয়েছে ছোট ছোট পাহাড়। শীতকালে এই জায়গায় ঘুরতে আসলে আপনি প্রাণভরে প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে পারবেন।

আরও পড়ুন: সতর্ক হোন! বাজার ভর্তি ভেজাল পনির, কয়েকটি সহজ পরীক্ষাতেই ধরা পড়বে আসল
এখানে ঘুরতে আসলে আপনি একদিকে যেমন সকালের সূর্যোদয় ও বিকেলের সূর্যাস্ত উপভোগ করতে পারবেন। তেমনি সঙ্গে যদি ছোট বাচ্চা থাকে তাহলে তাদেরকে নিয়ে ছোটখাটো একটি ট্রেক করে ফেলতে পারবেন এখানে আসলে। এছাড়া এখানকার রাস্তার দু’ধারের ঘন অরণ্য দেবে চোখকে প্রশস্তি।
কুহুবুরু: শহুরে জীবনে থেকে একেবারে বিচ্ছিন্ন কুহুবুরু। পাশাপাশি গোটা অঞ্চলটা ঘেরা ছোট বড় পাহাড়ে। আপনি এখানে আসলে যে দিকে তাকাবেন সেই দিকেই পাহাড় দেখতে পাবেন। পাশাপাশি এখানে আপনি কুহুবুরুর ক্যাম্প। তাছাড়া এখানে গেলে আপনি গ্রামের পরিবেশ ও সাদামাটা জীবন উপভোগ করতে পারবেন।
এখানে গেলে আপনি ট্রেক করতে পারবেন। পাশাপাশি এখানে আসলে ঘুরে দেখতে পারবেন ছোট শিব মন্দির। তাছাড়া এইখানে ভোরের সকাল আপনাকে এক মনোরম দৃশ্য দেখাবে। পাশাপাশি আপনি যদি ভোরবেলায় রওনা দেন তাহলে দুপুরের মধ্যেই এখানে পৌঁছিয়ে যাবেন। তাছাড়া শীতকালে পিকনিক করতে হলে এই জায়গাটি একেবারে উপযুক্ত জায়গা (Purulia)।












