বাংলা হান্ট ডেস্ক: সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের (CBSE Result) দশম শ্রেণীর ফল প্রকাশ করবে বলে আশা করা হচ্ছিল। যদিও এই পরীক্ষা ১৭ ফেব্রুয়ারি থেকে ১১ মার্চ ২০২৬ পর্যন্ত হয়েছিল। পাশাপাশি চলতি বছরের প্রায় ৪৫ লক্ষ পরীক্ষার্থী দশম শ্রেণির পরীক্ষায় অংশগ্রহণ করেছিল। তাই সকল শিক্ষার্থীর অধীর আগ্রহে এই ফলের জন্য বসে রয়েছে। সংবাদ মাত্ধ্যম সূত্রের খবর অনুযায়ী, সিবিএসই এপ্রিল মাসের দ্বিতীয় অথবা তৃতীয় সপ্তাহের মধ্যে দশম শ্রেণির পরীক্ষার ফল প্রকাশ করতে পারে। আজকে প্রতিবেদনে রইল আপনি বাড়িতে বসে কিভাবে রেজাল্ট দেখতে পারবেন তার বিস্তারিত তথ্য।
CBSE রেজাল্ট আপডেট, দশমের ফল কবে—এক ক্লিকে দেখার উপায় জানুন (CBSE Result)
এপ্রিলের শেষ সপ্তাহে অথবা মে মাসের শুরুর দিকে এই ফল প্রকাশ করা হবে বলে আশা করা হচ্ছে। তবে ২০২৪ সালের ফল ১৩ মে ও ২০২৩ সালে ১২ মে প্রকাশ করা হয়। তবে চলতি বছরে কবে ফল প্রকাশ পাবে তা নিয়ে সকলেই উদ্বিগ্ন রয়েছে। জানা যায় অতীতে প্রবণতা অনুসারে, এপ্রিল মাসের শেষ সপ্তাহে অথবা মে মাসে প্রথমের দিকে সিবিএসই-র দশম শ্রেণীর পরীক্ষার ফল প্রকাশ হতে পারে (CBSE Result)।

আরও পড়ুন: ছুটির দিনে স্পেশাল রান্না! ওপার বাংলার ‘ডিম তেলানি’তেই জমে উঠুক আড্ডা, রেসিপি রইল
এর জন্য ছাত্র-ছাত্রীদের, cbseresults.nic.in, results.cbse.nic.in বা cbse.nic.inওয়েবসাইটগুলো থেকে দশম শ্রেণির বোর্ড পরীক্ষার ফল দেখতে পারবে। ফলের পাশাপাশি সিবিএসই টপারদের তালিকাও প্রকাশ করবে।
তবে কোন পরীক্ষার্থী যদি নিজের পারফরম্যান্স উন্নত করার জন্য পুনরায় পরীক্ষায় বসতে চান। তাহলেও সেই সুযোগ রয়েছে। এর জন্য ফলাফল ঘোষণার পর যে সকল ছাত্র-ছাত্রী তাদের ফলে সন্তুষ্ট নয়, পাশাপাশি নিজেদের পারফরম্যান্স উন্নত করার জন্য পুনরায় দশম শ্রেণির পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে। তার পদ্ধতির নিচে দেওয়া হল।
ফল দেখার সহজ উপায়
পরীক্ষার্থীকে প্রথমেই সিবিএসই-এর অফিসিয়াল ওয়েবসাইট cbse.gov.in অথবা results.cbse.nic.in-এ যান। এরপর আপনাকে ওয়েবসাইটের হোমপেজে থাকা রেজাল্ট সেকশনে ক্লিক করতে হবে। তারপর হোমপেজে থাকা ‘CBSE Class 10 Result 2026’ লিঙ্কে ক্লিক করুন।
এরপর রেজাল্ট অ্যাক্টিভ লিঙ্কে ক্লিক করুন এবং রোল নম্বর ও জন্ম তারিখ লিখুন। স্কুল নম্বর ইত্যাদির মতো বিবরণও লিখুন। এবার সাবমিট-এ ক্লিক করুন। লগইন ডিটেলস দেওয়ার পর রেজাল্ট স্ক্রিনে দেখা যাবে। এরপর মার্কশিটটি ডাউনলোড করে প্রিন্ট করে নিন।
এর জন্য কী কী বিবরণ প্রয়োজন হবে?
রেজাল্ট চেক করার জন্য আপনাকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিজের কাছে রাখতে হবে। যার মধ্যে অন্যতম হল রোল নম্বর,স্কুল নম্বর,জন্ম তারিখ ও
অ্যাডমিট কার্ড আইডি। পাশাপাশি সিবিএসসি দশম শ্রেণির পরীক্ষায় পাশ করার জন্য সকল ছাত্র-ছাত্রীকে প্রত্যেকটি বিষয় ন্যূনতম ৩৩% করে নম্বর পেতে হবে।
এছাড়াও ছাত্র-ছাত্রীরা দশম শ্রেণীর ফল অফিসিয়াল ওয়েবসাইট থেকে এবং ডিজি লকার (digilocker.gov.in ) থেকেও দেখতে পারবেন। তবে ডিজি লকারে প্রাপ্ত মার্কশিট গুলো ডিজিটাল সম্পন্ন বৈধ হলে বিবেচিত হয়।
জেনে নিন ডিজি লকার থেকে মার্কশিট কিভাবে ডাউনলোড করবেন:
প্রথমে digilocker.gov.in ওয়েবসাইটে যান অথবা আপনার ফোনে DigiLocker অ্যাপটি খুলুন। এরপর আপনার মোবাইল নম্বর, আধার কার্ড বা ইউজারনেম ব্যবহার করে Sign In করুন। তারপর আপনি নতুন ইউজার হলে মোবাইল নম্বরের মাধ্যমে রেজিস্ট্রেশন সম্পন্ন করুন।
এখন হোমপেজের ‘Education’ বিভাগে যান।
এখানে ‘Central Board of Secondary Education (CBSE)’ নির্বাচন করুন। এরপর এখন ‘Class 10 Marksheet 2026’ লিঙ্কে ক্লিক করুন। আপনার রোল নম্বর এবং পাসের বছর (২০২৬) লিখুন। এবার ‘Get Document’-এ ক্লিক করলে স্ক্রিনে আপনার মার্কশিটটি প্রদর্শিত হবে। আপনি এটি সেভ বা ডাউনলোড করতে পারেন। তবে ছাত্রছাত্রীদের শুধুমাত্র অফিসিয়াল ওয়েবসাইট বা ডিজি-লকার থেকে তাদের ফল দেখার পরামর্শ দেওয়া হচ্ছে। যেকোনও ভুয়ো লিঙ্ক বা গুজব এড়িয়ে চলুন এবং আপডেটের জন্য নিয়মিত CBSE ওয়েবসাইট দেখুন (CBSE Result)।












