ছুটির দিনে স্পেশাল রান্না! ওপার বাংলার ‘ডিম তেলানি’তেই জমে উঠুক আড্ডা, রেসিপি রইল

Published on:

Published on:

Recipe make this delicious egg recipe with few ingredients
Follow

বাংলা হান্ট ডেস্ক: অফিস থেকে ফিরে পেটে প্রচন্ড খিদে। এবার রাত্রে বেলা কি খাবেন বুঝতে পারছেন না। শুধুমাত্র পড়ে রয়েছে ভাত। ঘরে রয়েছে কয়েকটা কাঁচা ডিম। তবে চিন্তার কিছু নেই। বাড়িতে পড়ে থাকার ডিম দিয়ে বানিয়ে ফেলতে পারেন ওপার বাংলার একটি বিখ্যাত পদ। দেখে নিন কিভাবে বানাবেন ওপার বাংলার বিখ্যাত ডিমের তেলানি (Recipe)।

অল্প উপকরণ দিয়ে বানিয়ে ফেলুন সুস্বাদু ডিমের এই রেসিপিটি (Recipe)

সারাদিন কাজকর্ম করার পর রান্না করার এনার্জি কারো থাকে না। যার ফলে আপনি হয়তো বাইরের থেকে কেনা খাবার কিনে খাচ্ছেন। কিন্তু কাজের শেষে এক মুঠো ভাত আর সামান্য কিছু তরকারি থাকলে পেট ভরে খাওয়া যায়। তবে ভাতের সাথে আজকে আপনাদের এমন একটি রেসিপি শেয়ার করব যেটি আপনি খুব অল্প সময়ের মধ্যে তৈরি করতে পারবেন। দেখে নিন কিভাবে মাত্র ১৫ মিনিটে রান্না করবেন ডিমের তেলানি ।‌ তাছাড়া সপ্তাহ শেষে আপনি পরিবারে সকলের জন্য বানিয়ে ফেলতে পারেন সুস্বাদু এই পদটি (Recipe)।

Recipe make this delicious egg recipe with few ingredients

আরও পড়ুন: ফের বাড়ল গ্যাসের দাম, এপ্রিল থেকেই ৭০০ টাকার বোঝা! চাপে মধ্যবিত্তরা

উপকরণ:

ডিম সেদ্ধ:৪ টি

এলাচ: ৩টি

দারচিনি: তিন টুকরো

পেঁয়াজ কুঁচি: এক কাপ

আদা বাটা: আধ চা চামচ

রসুন বাটা: আধ চা চামচ

হলুদ গুঁড়ো: এক টেবিল চামচ

লঙ্কা গুঁড়ো: এক চা চামচ

ধনে গুঁড়ো: আধ চা চামচ

ভাজা জিরে গুঁড়ো: আধ চা চামচ

লবণ: স্বাদ মতো

কাঁচা লঙ্কা: ৪ টি

তেজপাতা: ২ টি

প্রণালী: প্রথমে কড়াইয়ে তেল গরম করে এলাচ, দারচিনি, পেঁয়াজ কুচি দিয়ে নাড়তে থাকুন। এরপর ওই তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে সেটিকে বাদামি হয়ে যাওয়া পর্যন্ত ভাজুন। এরপর আদা বাটা ও রসুন বাটা দিয়ে দিন। তারপর খানিক নেড়ে নিয়ে পেঁয়াজ বাটা মিশিয় কষাতে থাকুন। এবার সমস্ত মশলা কষানো হয়ে গেলে তাতে মেশান হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, ভাজা জিরে গুঁড়ো। পরিমান মত লবন দিয়ে তাতে চেরা কাঁচা লঙ্কাগুলি দিয়ে দিন। এরপর জল কিছুটা শুকিয়ে এলে নুন, হলুদ মাখিয়ে আগে থেকে ভেজে রাখা ডিম দিয়ে দিন। ডিম দেওয়ার পর আর নাড়াচাড়া করবেন না। উপর থেকে তেজপাতা দিয়ে দিন। তারপর গরম গরম পরিবেশন করুন (Recipe)।