ফের বাড়ল গ্যাসের দাম, এপ্রিল থেকেই ৭০০ টাকার বোঝা! চাপে মধ্যবিত্তরা

Published on:

Published on:

LPG Price Hike prices skyrocket Tk 700 in April big impact on household expenses
Follow

বাংলা হান্ট ডেস্ক: ফের একবার বাড়ল এলপিজি সিলিন্ডারের দাম (LPG Price Hike)। যার ফলে মধ্যবিত্তের পকেটে চাপ পড়তে শুরু করেছে। মধ্যপ্রাচ্য যুদ্ধের ফলে বর্তমানে দেশ জুড়ে গ্যাস সিলিন্ডার ও তেলের আকাল দেখা দিয়েছে। এর কারণবশত ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়ম অনুযায়ী ভারতীয় তেল কোম্পানিগুলো ফের একবার এলপিজি সিলিন্ডারের দাম বাড়িয়েছে। তবে স্বল্প সময়ের ব্যবধানে এই নিয়ে দ্বিতীয় বার বাড়ল রান্নার গ্যাসের দাম।

গ্যাসের দামে আগুন, এপ্রিলেই ৭০০ টাকা—সংসারের খরচে বড় প্রভাব (LPG Price Hike)

সূত্রের খবর, ছোটু নামে পরিচিত এলপিজি সিলিন্ডার যেগুলো ৫ কেজি হয় এবার তার দামও বাড়ল। সেই দাম একলাফে বেড়ে ৫১ টাকা হল। পাশাপাশি বড় সিলিন্ডারের দাম (LPG Price Hike) আগেই বেড়েছে। যেখানে ডোমেস্টিক সিলিন্ডার অর্থাৎ ১৪.২ কেজি ও ১৯ কেজির কমার্শিয়াল সিলিন্ডার সরবরাহ এখনো স্বাভাবিক সচ্ছলতা ফেরেনি। বরং দিনকে দিন সংকট বেড়ে যাচ্ছে। সেই দিক থেকে এই ছোটু পাওয়া অনেকটা সুবিধাজনক হয়ে দাঁড়িয়েছে।

LPG Price Hike prices skyrocket Tk 700 in April  big impact on household expenses

আরও পড়ুন: ক্রেতাদের মুখে হাসি! সোনার দামে বড় পতন, সপ্তাহান্তে বাজারে হলুদ ধাতুর দর কত জানুন

পাশাপাশি, গ্যাসের সংকট দেখা দিলেও দাম বেড়েছে এই ছোটু সিলিন্ডার গুলোর। বিশেষত এগুলির দাম একটু কম ও সহজে বহন করা যায় বলে। এর জনপ্রিয়তা বরাবরই বেশি। তবে বর্তমানে পাঁচ কেজির এই সিলিন্ডার গুলোর দাম হয়েছে ৬৪৯ টাকা। অর্থাৎ এক লাফে প্রায় ৫১ টাকা বেড়ে এর দাম এসে দাঁড়িয়েছে ৭০০ টাকায়।

তাছাড়া সমস্ত রিটেল আউটলেট ও অথরাইজ ডিস্ট্রিবিউটর এর কাছে এই ধরনের সিলিন্ডার পাওয়া যায়। আর এটি পেতে তেমন কোন ঝামেলায় পড়তে হয় না। পাশাপাশি কোন অ্যাড্রেস প্রুফ লাগেনা। এছাড়া দীর্ঘ প্রসেসের মাধ্যমেও যেতে হয় না ব্যবহারকারীদের। যার ফলে এর জনপ্রিয়তা এমনি রয়েছে।

পাশাপাশি, ভারত গ্যাস মিনি’ও খুব জনপ্রিয় ছোট সিলিন্ডার। এই সিলিন্ডার যাতে সহজে মেলে সেজন্য ভারত গ্যাস সম্ভাব্য কাস্টমারদের জন্য ‘ডায়াল আ ভারতগ্যাস মিনি’ সার্ভিস চালু রেখেছে। তাই ভারতের যে কোনও শহরে ঘরে বসেই যে কেউ এই গ্যাস সিলিন্ডারের জন্য অ্যাপ্লাই করতে পারে। মাত্র ২৫ টাকা ডেলিভারি চার্জের বিনিময়ে এই সিলিন্ডার দু’ঘণ্টার মধ্যেই পাওয়া যায় (LPG Price Hike)।