ক্রেতাদের মুখে হাসি! সোনার দামে বড় পতন, সপ্তাহান্তে বাজারে হলুদ ধাতুর দর কত জানুন

Published on:

Published on:

Gold Price fall in the first week of April know todays rate
Follow

বাংলা হান্ট ডেস্ক: এপ্রিলের প্রথম সপ্তাহ শেষে কমল সোনার দাম (Gold Price)। এর ফলে কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলছেন মধ্যবিত্তরা। তার ওপর সামনেই আছে বৈশাখ মাস। ওই মাসে রয়েছে বিয়ের সময়। যার কারণবশত বহু মানুষ এই মুহূর্তে সোনা কেনার পরিকল্পনা করে থাকেন। এবার আপনিও যদি গহনা কেনার পরিকল্পনা করেন তাহলে একনজরে দেখে নিন আজকের লেটেস্ট রেট কত যাচ্ছে।

এপ্রিলের প্রথম সপ্তাহশেষে সোনার দামের পতন! জানুন আজকের রেট (Gold Price)

সঞ্চয় হোক কিংবা অলংকার বাঙালির জীবনে গুরুত্বপূর্ণ জিনিস সোনা। তাই কেনার ইচ্ছা না থাকলেও, সোনার দাম বৃদ্ধি পেলে যেমন কপালে চিন্তার ভাঁজ পড়ে সাধারণ মানুষদের। সূত্রের খবর, মধ্যপ্রাচ্য উত্তেজনার আবহের কারণে সোনার দামের ওঠা পড়া লেগেই রয়েছে। এমনকি ট্রাম্পের ট্যারিফ যুদ্ধ ও একাধিক কারণের জন্য সোনার দামের ওপর প্রভাব পড়ছে (Gold Price)।

Gold Price fall in the first week of April know todays rate

আরও পড়ুন: যাতায়াতে বড় বদল, উবার শাটল নেই! ৩০০ বাসে ভরসা, বুকিং কোথায় ও কীভাবে করবেন জানুন

রবিবার ২২ক্যারেট (Karat) ১ গ্ৰাম হলমার্ক সোনা দাম (Gold Price) ১৪২৬০ টাকা। ২২ ক্যারেট (Karat) ১০ গ্ৰাম হলমার্ক সোনা দাম ১৪২৬০০ টাকা। আজ ২৪ ক্যারেট (Karat) ১ গ্ৰাম পাকা সোনার দাম ১৫০০৫ টাকা। ২৪ ক্যারেট (Karat) ১০ গ্ৰাম পাকা সোনার দাম ১৫০০৫০ টাকা। এছাড়া আজ ১ গ্ৰাম ২৪ ক্যারেট (Karat) পাকা সোনার বাটের দাম ১৪৯৩০ টাকা। ১০ গ্ৰাম ২৪ ক্যারেট পাকা সোনার (Gold) বাটের দাম ১৪৯৩০০ টাকা।

সোনার পাশাপাশি আজকে রুপোর দাম এক ঝলকে দেখে নিন। ১০০ গ্ৰাম খুচরো রুপোর (Silver) কিনতে দিতে হবে ২৩৫১৫ টাকা। ১ কেজি খুচরো রুপোর কিনতে দিতে হবে ২৩৫১৫০ টাকা। পাশাপাশি আজ ১০০ গ্ৰাম রুপোর বাটের দাম ২৩৫০৫ টাকা। ১০০ কেজি রুপোর বাটের দাম ২৩৫০৫০ টাকা।

তবে এই সোনার দাম কমায় স্বর্ণ ব্যবসায়ীরা মনে করছেন আগামী দিনে আবারও সোনার দাম (Gold Price) বাড়তে পারে। এমনকি, সোনার দাম বর্তমানে কম থাকায় আগামী দিনে বাড়তে পারার আশঙ্কা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। তাদের মতে, সোনার দাম কমার ফলে যারা ইতিমধ্যে সোনা কিনে ফেলেছেন তাদের আশঙ্কা করার কিছু নেই। কিন্তু যারা কিনবেন ভাবছেন, অপেক্ষা না করার পরামর্শ দিয়েছেন তাঁরা (Gold Price)।