যাতায়াতে বড় বদল, উবার শাটল নেই! ৩০০ বাসে ভরসা, বুকিং কোথায় ও কীভাবে করবেন জানুন

Published on:

Published on:

Uber Shuttle closed 300 buses are getting off during office hours Know the booking app
Follow

বাংলা হান্ট ডেস্ক: উবার শাটল (Uber Shuttle)। এই পরিষেবা বন্ধ হওয়ায় প্রায় অসুবিধায় সম্মুখীন হবেন নিত্যযাত্রীরা। কারণ অফিসে যাওয়ার জন্য এই উবার শাটলের উপর বর্ষা করে থাকতেন অনেকেই। তবে এই পরিষেবা বন্ধ হওয়ার কয়েক দিনের মধ্যেই কলকাতায় যাত্রা শুরু করতে চলেছে অ্যাপ ভিত্তিক বাস পরিষেবা সিটিফ্লো। আগামী ৬ তারিখ থেকে এই পরিষেবা শুরু হচ্ছে। জানা যায় প্রায় ৩০০ টি বাস অফিসগামী যাত্রীদের জন্য চালু করা হচ্ছে।

উবার শাটল বন্ধ, অফিস টাইমে ৩০০ বাস নামছে—বুকিং অ্যাপ জানুন (Uber Shuttle)

নতুন এই বাস ব্যবস্থার ফলে যাত্রীদের যাতায়াত ব্যবস্থা সুবিধা জনক হবে বলে মনে করা হচ্ছে। কারণ উবার শাটল (Uber Shuttle) পরিষেবা বন্ধ হওয়ার পর থেকে প্রতিদিন অফিসে যাওয়ার বিকল্প ব্যবস্থা না থাকায় সকলের উদ্বিগ্ন হয়ে উঠেছিল। তবে এই নতুন পরিষেবার এই অসুবিধা অনেকটাই কাটবে বলে মনে করা হচ্ছে। পাশাপাশি, সিটিফ্লো কর্তৃপক্ষ জানিয়েছেন, তারা মূলত সেই স্টপেজ ব্যবহার করবেন যেগুলোতে উবার শাটল চলতো।

Uber Shuttle closed 300 buses are getting off during office hours Know the booking app

আরও পড়ুন: হাওড়া ডিভিশনে ট্রেন পরিষেবায় বড় ধাক্কা, রবিবার দুপুরে একাধিক ট্রেন বাতিল

তবে হঠাৎ করে এই উবার শাটল পরিষেবা বন্ধ হওয়ায় অসুবিধা সম্মুখীন হতে হয়েছে বহু যাত্রীদের। কিন্তু সিটিফ্লোর প্রিয় সহ-সহ প্রতিষ্ঠাতা জেরিন ভেনাড জানান, অফিস যুক্ত এলাকা বিন্যাস ও আবাসিক থেকে কর্মস্থলে নিয়মিত যাতায়াত সবকিছু তাদের পরিষেবার জন্য উপযুক্ত। তবে এই শাটল পরিষেবা বন্ধ হওয়ার পরেই তারা গতি বাড়ানোর পরিকল্পনা করেন। পাশাপাশি এপ্রিলের শুরুর থেকে এই পরিষেবা চালু করার সিদ্ধান্ত নেন।

জেনে নিন কোন কোন রুটে চলবে বাস?

জানা যায়, এই নতুন পরিষেবার বাসগুলো চলবে- রাণীকুঠি, বিজয়গড়, সোনারপুর, বারুইপুর, জোকা, বারাসত, ব্যারাকপুর ও হাওড়া- এসব আবাসিক অঞ্চল থেকে সরাসরি সেক্টর ভি এবং নিউটাউন-এ যাবে তাঁদের বাস। এছাড়াও কলকাতার আইটি ও কর্পোরেট অফিসের বড় অংশই এই দুটি এলাকায় অবস্থিত, তাই অফিসযাত্রীদেরও সুবিধা হবে।

প্রসঙ্গত, উবার শাটলের (Uber Shuttle) বাসের সংখ্যা ছিল ৮০০ টি। প্রথমে সিটি ফ্লোর পরিকল্পনা ছিল মাত্র ১০০টি বাস দিয়ে এই পরিষেবা চালু করার। কিন্তু যাত্রীদের প্রবল সারায় তারা প্রথম দিনই ৩০০ টি বাস নামানোর পরিকল্পনা করেছেন। পরবর্তীকালে এই বাস সংখ্যা বাড়ানো ও সময়সূচি বাড়ানো হবে বলেও জানানো হয়েছে।