বাংলা হান্ট ডেস্ক: সিবিএসসি-এর (CBSE) দশম শ্রেণীর দ্বিতীয় পর্বের পরীক্ষা হতে চলেছে মে মাসে। তবে এই পরীক্ষা হওয়ার আগে কারা এই পরীক্ষাগুলো দিতে পারবে, পাশাপাশি স্কুলগুলিতে কিভাবে আবেদন জমা দিতে হবে সেই বিষয়ে বিস্তারিত সমস্ত তথ্য জানালো বোর্ড।
সিবিএসসির দ্বিতীয় পর্বের পরীক্ষা কারা দিতে পারবে? (CBSE)
মূলত প্রথম পর্বের পরীক্ষা নেওয়া হলেও দ্বিতীয় পর্বে কোন বিষয়ের ফল আরও ভালো করার সুযোগ পাবে পরীক্ষার্থীরা। এক্ষেত্রে তাদেরকে প্রথম পর্বের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে বলে জানিয়েছে সিবিএসসি বোর্ড (CBSE)।

আরও পড়ুন: মধ্যবিত্তের পকেটে চাপ! এক সপ্তাহের মধ্যেই দ্বিগুণ ধাক্কা, অটোর LPG গ্যাসে দাম বাড়ায় বাড়ছে উদ্বেগ
এরপরে যারা প্রথম পর্বের তিনটি বা তার বেশি বিষয়ে পরীক্ষা দেয়নি। তাদের দ্বিতীয় পরীক্ষায় বসার অনুমতি দেওয়া হবে না বলে জানিয়েছে বোর্ড । এছাড়াও কোন পড়ুয়া প্রথম পর্বের পরীক্ষা এডিএল শুধু দ্বিতীয় পর্বের পরীক্ষা দিতে পারবে না।
এ বিষয়ে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে বোর্ডের তরফ থেকে। এক্ষেত্রে প্রথম পর্বের কিছু বিষয়ে পরীক্ষা দিয়ে দ্বিতীয় পর্বের বাকি বিষয়ে পরীক্ষা দেওয়ার সুযোগ থাকবে না।তাছাড়া স্কুলগুলিকে আগ্রহী পড়ুয়ার দের নাম সংগ্রহ করার জন্য বলা হয়েছে।
সেই নামগুলো সংগ্রহ করে বোর্ডকে জমা দিতে হবে। জানা যায় তিন দফার নামের তালিকা পাঠানোর সুযোগ থাকছে। যেখানে প্রথম দফার আবেদন ১৮ মার্চ থেকে ৩১ শে মার্চ পর্যন্ত থাকছে।দ্বিতীয় দফায় আবেদন প্রথম পর্বের ফল ঘোষণার পঞ্চম দিন ও তৃতীয় দফার সপ্তম দিন থেকে পরবর্তী দুদিন পর্যন্ত জানানো যাবে বলে বলা হয়েছে (CBSE)।












