বাংলা হান্ট ডেস্ক: ফের মধ্যবিত্তের পকেটে চাপ। এক সপ্তাহের মধ্যে আবারও বাড়ল অটোর জন্য ব্যবহৃত এলপিজি গ্যাসের দাম (Auto Price Hike) দ্বিতীয়বারের জন্য। এর ফলে সরাসরি প্রভাব পড়তে চলেছে শহরের যাতায়াত খরচের প্রতি। জানা যায় এর ফলে বাড়তে পারে এবার অটো ভাড়া। ইতিমধ্যে বেশ কিছু রুটে অটো ভাড়া বেড়ে যাওয়ায় যাত্রীদের মধ্যে ক্ষোম দেখা দিয়েছে।
যাতায়াতে বাড়তি চাপ অটোর LPG গ্যাসের দামে নতুন করে বৃদ্ধি (Auto Price Hike)
সূত্রের খবর, বর্তমানে অটোর এলপিজি গ্যাসের দাম লিটার প্রতি ৮ টাকা বাড়ানো হয়েছে। এর ফলে বৃহস্পতিবার সকাল থেকে নতুন দাম হয়েছে ৭০.৬৮ টাকা। যা বুধবার ছিল ৬২.৬৮ টাকা। যদিও এর আগে সপ্তাহে ৫ টাকা দাম বৃদ্ধি হয়েছিল। কিন্তু এই অল্প সময়ের মধ্যে মোট ১৩ টাকা বেড়ে গেল অটোর জ্বালানি খরচ (Auto Price Hike)।

আরও পড়ুন: ভিড় সামলাতে রেলের উদ্যোগ! শিয়ালদহ থেকে মুর্শিদাবাদে অতিরিক্ত ট্রেন, জানুন সময়সূচি
প্রসঙ্গত মধ্যপ্রাচ্য যুদ্ধের ফলে বিশ্ব জুড়ে দেখা দিয়েছে জ্বালানি সংকট। এই জ্বালানি সংকটে ধাক্কা খেয়েছে নানান দেশ। এমনকি এলপিজির আকালের পাশাপাশি দেখা দিয়েছে তেলের মূল্যবৃদ্ধি। এর ফলে যথারীতি পকেটে চাপ পড়েছে, মধ্যবিত্ত সমাজে।
তবে এবার বড়সড় চাপে পড়েছেন অটোচালকেরা। তাদের মতে জ্বালানির দাম বাড়লে ভাড়া বাড়ানোর সুযোগ সবসময় থাকে না। যার ফলে আয় ও খরচের ভারসাম্য সঠিকভাবে রাখা কঠিন হয়ে পড়ছে। ইতিমধ্যে বউ মানুষই এই ভাড়া বাড়ানোর দাবি নিয়ে সরব হয়েছেন।
অন্যদিকে যাত্রীরা আশঙ্কা করছেন, তেল ও গ্যাসের দাম বেড়ে যাওয়ায় তাদেরও যাতায়াত ব্যবস্থার খরচ বেড়ে যাবে। এর ফলে পকেটে চাপ পড়বে যাত্রীদেরও। যার কারণবশত শহরের নিত্যযাত্রীদের ধারাবাহিক মূল্য বৃদ্ধির ফলে দৈনন্দিন যাত্রা ব্যয়বহুল হয়ে উঠবে বলে আশঙ্কা করা হচ্ছে (Auto Price Hike)।












