বাংলা হান্ট ডেস্ক: এবার মুশিদাবাদ যাত্রীদের জন্য রয়েছে সুখবর। কারণ পূর্ব রেলের তরফ থেকে মুর্শিদাবাদগামী যাত্রীদের জন্য বাড়ানো হলো ট্রেনের সংখ্যা (Indian Railways)। মুর্শিদাবাদ যাওয়ার জন্য একাধিক স্পেশাল ট্রেন চালানো সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল। এর ফলে যাতায়াত ব্যবস্থা সুবিধা জনক হবে বলে মনে করা হচ্ছে। দেখে নিন এই ট্রেনগুলোর টাইম টেবিল ।
শিয়ালদা থেকে মুর্শিদাবাদে বাড়ল ট্রেন সংখ্যা ,জানুন সময়সূচি (Indian Railways)
গণপরিবহণের অন্যতম মাধ্যম হলো ট্রেন। এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার জন্য মানুষ এই ট্রেনের ওপর নির্ভর করে থাকেন। আর এবার মুর্শিদাবাদগামী অতিরিক্ত ট্রেনের সংখ্যা বাড়ানো হল। এর ফলে যাত্রীরা সুস্থভাবে যাতায়াত করতে পারবে বলে মনে করছে পূর্ব রেল কর্তৃপক্ষ (Indian Railways)। এক নজরে দেখে নিন এই ট্রেনের টাইম টেবিল।

আরও পড়ুন: বিকেলে চা-এর সঙ্গে ‘টা’ কী বানাবেন ভাবছেন? তাহলে আজ বানিয়ে ফেলুন সাবু দানার পকোড়া, রেসিপি রইল
জানা যায়, বৃহস্পতিবার শিয়ালদহ থেকে EMU লালগোলা স্পেশাল ট্রেনটি ছাড়বে বেলা ১১: ৫৫ মিনিটে। সেটি লালগোলা গিয়ে পৌঁছবে বিকেল ৪:৫৫ মিনিটে। ফিরতি পথে এই ট্রেনটি লালগোলা-রানাঘাট EMU স্পেশাল হয়ে বিকেল ৫:৪৫-এ ছেড়ে রানাঘাট পৌঁছবে রাত ৯:২ মিনিটে।
শুক্রবার শিয়ালদা থেকে EMU লালগোলা স্পেশাল ট্রেনটি ছাড়বে বেলা ৩:২০ মিনিটে। সেটি লালগোলা স্টেশনে পৌঁছবে রাত ৮:২০ মিনিটে। ফিরতি পথে এই ট্রেনটি লালগোলা-শিয়ালদহ EMU স্পেশাল ট্রেনটি ভোর ৪:৫০ মিনিটে লালগোলা থেকে ছেড়ে শিয়ালদহ পৌঁছবে সকাল ৯:৫৫ মিনিটে।
রবিবার রানাঘাট থেকে রয়েছে একটি EMU লালগোলা স্পেশাল ট্রেন। ট্রেনটি রানাঘাট থেকে ছাড়বে সকাল ৯:৫০ মিনিটে। সেটি লালগোলা পৌঁছবে দুপুর ১২:৫০ মিনিটে। ফিরতি পথে এই ট্রেনটি লালগোলা-শিয়ালদহ EMU স্পেশাল ট্রেন হিসেবে লালগোলা থেকে ছাড়বে দুপুর ২টো বেজে ১৫ মিনিটে। সেটি শিয়ালদহ এসে পৌঁছবে সন্ধে ৭:১০ মিনিটে। পূর্ব রেলের সিনিয়র DRO দীপ্তিময় দত্ত এই প্রসঙ্গে বলেন, এই সময় অতিরিক্ত ভিড়ের জন্য লালগোলা স্পেশাল ট্রেনগুলি চালানো সিদ্ধান্ত নেওয়া হয়েছে (Indian Railways)।












