বিকেলে চা-এর সঙ্গে ‘টা’ কী বানাবেন ভাবছেন? তাহলে আজ বানিয়ে ফেলুন সাবু দানার পকোড়া, রেসিপি রইল

Published on:

Published on:

Recipe delicious Sabu pakoras with few ingredients and in little time
Follow

বাংলা হান্ট ডেস্ক: বিকেলবেলা বাড়িতে সকলে থাকলে ভালো মন্দ কোন কিছু তৈরি করতে সকলের ইচ্ছে করে। তবে ভালো-মন্দ রান্না করতে গেলে আপনাকে ডুবো তেলে ভেজে খেতে হবে। কিন্তু অতিরিক্ত তেল শরীরের পক্ষে ক্ষতিকারক। তবে বিকেলে চায়ের সঙ্গে খাওয়ার মত আজকে আপনাদের সাথে এমন একটি রেসিপি শেয়ার করব যা একদিকে যেমন স্বাস্থ্যকর। অপরদিকে একটি বানাতে খুব সামান্য সময় লাগবে। দেখে নিন কিভাবে বানাবেন সাবুদানার পকোড়া (Recipe)।

অল্প উপকরণ ও সামান্য সময়ে বানিয়ে ফেলুন সুস্বাদু সাবু দানার পকোড়া (Recipe)

বাড়িতে যদি সাবু থাকে। তাহলে চট জলদি বিকেল বেলার স্ন্যাকস এর জন্য বানিয়ে ফেলতে পারেন এই সুস্বাদু রেসিপিটি। যা একদিকে যেমন স্বাস্থ্যকর। অপরদিকে এটি খেতে দুর্দান্ত হয়। দেখে নিন সামান্য কিছু উপকরণ দিয়ে কিভাবে বানিয়ে ফেলতে পারবেন সাবুদানার পকোড়া (Cooking Tips)।

Recipe delicious Sabu pakoras with few ingredients and in little time

আরও পড়ুন: LPG সঙ্কটেও থামবে না পরিষেবা! যাত্রীদের খাবার নিশ্চিত করতে বিকল্প ব্যবস্থা ভারতীয় রেলের

উপকরণ:

১ কাপ সাবুদানা (৪-৫ ঘণ্টা ভেজানো)

২-৩টি সেদ্ধ আলু (ম্যাশ করা)

১/২ কাপ চিনেবাদাম (ভাজা ও গুঁড়ো করা)

কাঁচালঙ্কা কুচি

ধনেপাতা কুচি

১ চামচ আদা বাটা

জিরে

সামান্য লেবুর রস

প্রয়োজনমতো লবণ

ভাজার জন্য তেল

প্রণালী: প্রথমে সাবুদানা গুলোকে প্রায় চার পাঁচ ঘন্টার জন্য ভিজিয়ে রাখুন। এরপর প্রেসার কুকারে আলুটা ভালোভাবে সিদ্ধ করে নিন। আলু সিদ্ধ হয়ে গেলে সেটাকে ভালোভাবে মেখে নেবেন। এরপর একটি কড়াইতে চিনেবাদাম ভালোভাবে ভেজে সেটাকে গুঁড়ো করে নিন। এরপর একটি পাত্রে ভিজিয়ে রাখা সাবুদানা ভালোভাবে চিপে তুলে নিন। এরপর তার মধ্যে দিয়ে দিন আলু সিদ্ধগুলো। তারপর তার মধ্যে দিন ভেজে রাখা বাদামের গুঁড়ো। পাশাপাশি দিয়ে দিন সমস্ত গুঁড়ো মশলা। পাশাপাশি তার মধ্যে দিয়ে দিন পিঁয়াজ ও পরিমাণ মতন লবণ। একই সঙ্গে দিয়ে দিন লেবুর রস। এবার সবকিছু একসঙ্গে ভালোভাবে মেখে নিন। তারপর ওই মিশ্রণ থেকে পকোড়ার আকারে এক এক করে সাবুদানার পকোড়া গুলোকে বানিয়ে নিন। তারপর কড়াইতে তেল গরম করে সেই বানিয়ে রাখা পকরাগুলো ভালোভাবে ভেজে নিলে তৈরি হয়ে যাবে সাবুদানার পকোড়া। তারপর বিকেল বেলা গরম চায়ের সঙ্গে পরিবেশন করুন (Recipe)।