বাংলা হান্ট ডেস্ক: মধ্যপ্রাচ্যের যুদ্ধের ফলে বিশ্বজুড়ে দেখা দিয়েছে জ্বালানির সমস্যা। এর ফলে দেশের বিভিন্ন জায়গায় রান্নার গ্যাসের অভাব ইতিমধ্যে পড়েছে (LPG Crisis)। এই গ্যাসের অভাব দেখা দেওয়ার ফলে বহু জায়গায় বন্ধ হতে চলেছে রেস্তোরাঁ। পাশাপাশি বাড়িতেও রান্নার গ্যাস নিয়ে হাহাকারের খবর শোনা যাচ্ছে। এই গ্যাসের অভাবে এবার প্রভাব পড়েছে পরিবহণ ব্যবস্থায়। কারণ গ্যাস না থাকার কারণে দেখা যাচ্ছে অটোর আকাল। তাই এবার গ্যাসের অভাবের ফলে ভারতীয় রেলের তরফ থেকে বড় সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।
ট্রেনে খাবার পরিষেবায় যাতে প্রভাব না পড়ে, LPG সঙ্কটে আগাম প্রস্তুতি ভারতীয় রেলের (LPG Crisis)
এই সংকট কত দিন চলবে তা এখনো বিশদে কিছুই বলা যাচ্ছে না। তাই আগের থেকে সতর্কমূলক ব্যবস্থা নিতে চলেছে ভারতীয় রেল। সূত্রের খবর এলপিজি (LPG Crisis)সরবরাহের সম্ভাব্য ঘাটতি পূরণ করতে ইতিমধ্যে মাইক্রোওভেন ও ইন্ডাকশনে রান্না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সে ক্ষেত্রে চলমান ট্রেনে রান্না হবে না। যাত্রীদের চাহিদা মেটাতে বিভিন্ন স্টেশন থেকে খাবার তোলা হবে।

আরও পড়ুন: এবারের গরমের ছুটিতে উত্তরবঙ্গ ঘুরতে যাওয়ার পরিকল্পনা করেছেন? ঘুরে আসুন স্বল্প পরিচিত এই গ্রাম থেকে
পাশাপাশি ট্রেনের মধ্যে রেডি টু ইট খাদ্য সামগ্রী পর্যাপ্ত পরিমাণে মজুদ রাখা হবে বলে জানা যাচ্ছে। এছাড়াও গোটা দেশে এমন পরিস্থিতি মোকাবিলা করার জন্য সরকারের তরফ থেকেও নানা রকমের পদক্ষেপ নেওয়া হয়েছে। এই মুহূর্তে এলপিজির বাণিজ্যিক ব্যবহার আপাতত কমিয়ে দেশের ঘরে ঘরে গ্যাস পৌঁছানোর বিষয়ে জোর দিচ্ছেন প্রধানমন্ত্রী।
এছাড়াও বিজনেস টুডের পক্ষ থেকে জানানো হয়েছে সারা ভারতের দশ শতাংশ এলপিজি উৎপাদন বানানো হয়েছে। ইন্ডিয়ান অয়েল, ভারত পেট্রোলিয়াম ও হিন্দুস্তান পেট্রোলিয়াম এলপিজি উৎপাদন বাড়িয়েছে। তবে এলপিজির সংকট কাটাতে শুধু দেশি উৎপাদন বাড়ানো চেষ্টা করলেই হবে না। বরং এলপিজি এবং এল এম জি এর সমস্যা মেটাতে একাধিক দেশ থেকেও গ্যাস আনার চেষ্টা করছে ভারত। সরকারের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে, কানাডা, নরওয়ে ও অন্যান্য দেশ থেকে গ্যাস বোঝায় কার্গো আসতে শুরু করেছে।
এছাড়াও, কাতার থেকে ৪২২২ শতাংশ, আমেরিকা থেকে ১৮.৫ শতাংশ, ইউএই থেকে ১১.১১ শতাংশ, অ্যাঙ্গোলো ৭.০৭ শতাংশ এবং ১৫ শতাংশ অন্যান্য সোর্স থেকে LNG কেনে ভারত। তাছাড়া LPG-এর ক্ষেত্রে ইউএই এবং কাতার থেকে মোট ৬২ শতাংশ কেনা হয়। এছাড়া সৌদি থেকে ১৮.৫ শতাংশ এবং কুয়েত থেকে ১৫.৬ শতাংশ কেনে ভারত (LPG Crisis)।












