বাংলা হান্ট ডেস্ক: দেখতে দেখতে গরমকাল পড়ে গেল। আর কিছুদিন পর প্রত্যেকটা স্কুল অথবা বিদ্যালয় গরমের ছুটি পড়তে শুরু করবে। এই গরমের ছুটির সময় বহু মানুষই নানান জায়গায় ঘুরতে যাওয়ার পরিকল্পনা করে থাকেন (Travel)। তবে ঘুরতে যাওয়ার কথা বললে সবার আগে মাথায় আসে উত্তরবঙ্গের কথা। কারণ শহরের প্যাচপ্যাচে গরম থেকে আপনি যদি শীতল বাতাস উপভোগ করতে চান তাহলে উত্তরবঙ্গের থেকে আদর্শ জায়গা আর কোথাও হতে পারে না।
শহরের কোলাহল ছেড়ে প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে ঘুরে আসুন মাজুয়া (Travel)
বর্তমানে উত্তরবঙ্গে গেলে আপনি পর্যটকদের ভিড় দেখতে পাবেন চোখে পড়ার মতন। তবে আপনার যদি প্রাকৃতিক পরিবেশ উপভোগ করার পাশাপাশি উত্তরবঙ্গের ঠান্ডা উপভোগ করতে চান তাহলে ঘুরে আসতে পারেন দার্জিলিংয়ের বিজন বাড়ির খুব কাছে অবস্থিত স্বল্প পরিচিত একটি গ্রাম মাজুয়া থেকে (Travel)।

আরও পড়ুন: একঘেয়ে মাটন নয়! স্বাদ বদল করতে বানিয়ে ফেলুন সুস্বাদু এই রেসিপিটি, প্রণালী রইল
এখানে আসলে পরে আপনি, নদীর ধারে বসে অনায়াসে সময় কাটাতে পারবেন। পাশাপাশি আপনার কানে আসবে পাহাড়ি নদীর জলের শব্দ। যা আপনার মনকে এক অন্ন প্রশান্ত দেবে। এছাড়াও এইখানে আসলে পরে আপনি দেখতে পাবেন চারিদিকে ছড়িয়ে রয়েছে এলাচ বাগান। পাশাপাশি দেখতে পাবেন ঝাউ,পাইন গাছের জঙ্গল। এখানে সকালে আপনার ঘুম ভাঙবে পাখির কলকাকলিতে।
তাছাড়া প্রিয় জনকে সঙ্গে নিয়ে আসলে আপনি অনায়াসে পায়ে হেঁটে এই স্বল্প পরিচিত গ্রাম ঘুরে দেখতে পারেন। পাশাপাশি দেখতে পাবেন এখানকার মানুষদের জীবনযাত্রা ঠিক কেমন হয়। পাশাপাশি আপনি যদি ট্রেকিং পছন্দ করে থাকেন তাহলে এখানে এসে আপনি ট্রেকিং করতে পারবেন।
কিভাবে যাবেন ও কোথায় থাকবেন?
শিয়ালদহ থেকে ট্রেনে করে সোজা নিউ জলপাইগুড়ি চলে যান। তারপর সেখান থেকে গাড়ি ভাড়া করে পৌঁছিয়ে যান মাজুয়া। পাশাপাশি এইখানে থাকার জন্য আপনি বেশ কয়েকটি হোমস্টে পাবেন। তবে পরিবার ও প্রিয় জনকে সঙ্গে নিয়ে আসলে আগের থেকে বুকিং করে আসা ভালো হবে (Travel)।












