বাংলা হান্ট ডেস্ক: বাড়িতে মাটন নিয়ে আসলে শুধুমাত্র যে কষা মাংস করতে হবে তার কোন মানে নেই। আপনি যদি নতুনত্ব খাবার খেতে পছন্দ করেন তাহলে সামান্য উপকরণ দিয়ে বানিয়ে ফেলতে পারেন সুস্বাদু এই রেসিপিটি। যা বানাতে সামান্য কিছু উপকরণ লাগবে। দেখে নিন কিভাবে বানাবেন মাটন ডালচা (Recipe)।
সামান্য কিছু উপকরণ দিয়ে বানিয়ে ফেলুন মাটন ডালচা প্রণালী রইল (Recipe)
বাড়িতে হঠাৎ করে অতিথি আসলে তাদেরকে কি রান্না করে খাওয়াবেন তা নিয়ে চিন্তার শেষ থাকে না। এবার বাড়িতে যদি মাটন থাকে তাহলে একঘেয়ে মাটনের ঝোল রান্না না করে বানিয়ে ফেলুন ভিন্ন স্বাদের এই রেসিপিটি। যা বানাতে সামান্য কিছু উপকরণ লাগবে। দেখে নিন কিভাবে বানাবেন মাটন ডালচা (Recipe)।

উপকরণ:
খাসির মাংস: ৫০০ গ্রাম
ছোলার ডাল: ২৫০ গ্রাম
আদা বাটা: ১ চা চামচ
রসুন বাটা: ২ চা চামচ
কাঁচালঙ্কা: ২টি
লবঙ্গ: ৬টি
ছোট এলাচ: ৪টি
বড় এলাচ: ২টি
দারচিনি: ছোট দু’টুকরো
তেজপাতা: ১টি
পেঁয়াজ: ২টি
গোটা ধনে: দেড় চা চামচ
লঙ্কা গুঁড়ো: ১ চা চামচ
হলুদ গুঁড়ো: আধ চা চামচ
তেঁতুলের ক্বাথ: ১ টেবিল চামচ
ঘি: ২ টেবিল চামচ
কারিপাতা: ১০-১২টি
পুদিনাপাতা: ৫-৬টি
ধনেপাতা: একমুঠো
নুন: পরিমাণমতো
প্রণালী: প্রথমে ছোলার ডাল ভালো ভাবে ধুয়ে ঘণ্টাখানেক ভিজিয়ে রাখুন। এরপর এক চিমটে হলুদ এবং নুন দিয়ে প্রেশার কুকারে ডালটা সেদ্ধ করে নিন। তারপর কড়াইয়ে ঘি গরম হতে দিন। তার মধ্যে গোটা মশলাগুলো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করুন। এরপর কেটে রাখা পেঁয়াজ দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করুন। তারপর আদা-রসুন বাটা দিয়ে দিন। এরপর মশলার থেকে তেল ছাড়তে শুরু করলে মাংসটা দিয়ে দিন। পাশাপাশি সব গুঁড়ো মশলা দিয়ে দিন। সব শেষে সেদ্ধ করা ছোলার ডাল ও দু’কাপ উষ্ণ জল দিয়ে মাংসটা ভালো করে সেদ্ধ করতে দিন। এবার সেদ্ধ ছোলার ডাল দেওয়ার পর ঝোলটা যদি খুব ঘন হয়ে যায়, সে ক্ষেত্রে আরও একটু জল দিয়ে দিন। তারপর মাংস পুরোপুরি সেদ্ধ হয়ে গেলে তাতে তেঁতুলের ক্বাথ, কারিপাতা, ধনেপাতা, পুদিনাপাতা দিন। এরপর গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন (Recipe)।












