বাংলা হান্ট ডেস্ক: রাজ্যের ডি.এল.এড. কোর্স করানো সমস্ত বেসরকারি কলেজগুলির জন্য বড় নির্দেশিকা জারি করল পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ (WBBPE)। জানা গিয়েছে এবার থেকে এই প্রতিষ্ঠানগুলিতে ছাত্র-ছাত্রী ও শিক্ষক-শিক্ষিকা উভয়দের জন্য হাজিরা নিশ্চিত করতে বায়োমেট্রিক পদ্ধতি বাধ্যতামূলক করা হল। এই বিষয়ে পর্ষদের তরফ থেকে স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে, এই নিয়ম না মানলে স্বাস্থ্যের মুখোমুখি হতে হবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলিকে।
হাজিরা ব্যবস্থায় শৃঙ্খলা আনতে বায়োমেট্রিক চালু করার নির্দেশ পর্ষদের (WBBPE)
এই বিষয়ে ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন বহু আগের থেকেই শিক্ষক ও শিক্ষণ কেন্দ্রগুলিতে গুণগতমান বজায় রাখার ওপর জোর দিয়ে এসেছে। এবার সেই বিষয়ে তারা ২০১৯ সালের জুলাই মাসে একটি বিজ্ঞপ্তি জারি করে সমস্ত প্রতিষ্ঠানে বায়োমেট্রিক হাজিরার কথাও বলেছিলেন (WBBPE)।

আরও পড়ুন: লক্ষ্মীবারে হু হু করে কমল হলুদ ধাতুর দর! আজ ১ ভরি সোনার গহনার দাম কত জানুন
তবে ওই বছর ডিসেম্বর মাসে রাজ্য সরকারের এসসিইআরটি সমস্ত সরকারি কলেজ যুবলীতে এই ব্যবস্থা কার্যকর করার নির্দেশ দেয়। পাশাপাশি সেই একই পথে হেটে বেসরকারি প্রতিষ্ঠান গুলির ওপর রাশ টানতে চাইছে রাজ্য প্রাথমিক শিক্ষা পর্ষদ। যার ফলে এই নতুন নির্দেশিকায় স্পষ্ট করে বলা হয়েছে যে রাজ্যের যে সমস্ত স্বর্ণের বর ডি এল এড কলেজ গুলি রয়েছে সেগুলোতে দ্রুত এই ব্যবস্থা চালু করতে হবে।
পাশাপাশি নোটিশ জারির মাত্র ৩০ দিনের মধ্যেই প্রতিটা কলেজকে তাদের নিজস্ব ভবনে বায়োমেট্রিক হাজিদার যন্ত্র বসানোর কাজ সম্পূর্ণ করতে হবে। শুধুমাত্র পড়ুয়ারা নয় এই নিয়মের আওতায় পড়বেন সমস্ত নিযুক্ত শিক্ষক ও অশিক্ষক কর্মীরা।
এছাড়াও পড়ুয়া ও শিক্ষকদের উপস্থিতির বিষয়ে যাতে কোন ধরনের কারচুপি না হয় তার জন্যই বাড়তি দায়িত্ব নিতে হবে। এই নিয়ম অমান্য করলে পর্ষদের তরফ থেকে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে (WBBPE)।
















