পরপর তিনটি নতুন সিরিয়ালের ঘোষণা, শেষের মুখে জি বাংলার এই ধারাবাহিক?

Published on:

Published on:

বাংলাহান্ট ডেস্ক : টিআরপি তালিকা প্রকাশ বন্ধ হয়েছে বেশ অনেকদিন। কিন্তু নতুন নতুন সিরিয়াল (Serial) আনায় বিরাম নেই চ্যানেলগুলির। গত কয়েক মাসে বেশ কিছু নতুন ধারাবাহিকের ঘোষণা করেছে জি বাংলা। বেশ কয়েক মাস আগেই ঘোষণা হয়েছিল ‘নাগকন্যা’র। এছাড়াও শুরু হতে চলেছে ‘তুমি আছো তাই’। এবার আরও একটি নতুন ধারাবাহিকের ঘোষণা করল জি বাংলা।

নতুন সিরিয়ালের (Serial) ঘোষণা জি বাংলায়

ফের নতুন সিরিয়াল আসতে চলেছে জি বাংলায়। সিরিয়ালের নাম ‘ত্রয়ী’। প্রথম ঝলকে তিনটি মেয়ের হাত দেখা যায়, যারা খবরের কাগজের পাজল সলভ করছে। এদের মধ্যে প্রথম জন পুলিশ অফিসার, দ্বিতীয় জন গৃহিনী এবং তৃতীয় জন অবিবাহিত। যদিও এই তিন মেয়ে সম্পর্কে পরস্পরের কে হয় তা এখনও স্পষ্ট নয়।

Zee Bangla announced 3 new serial

কী বিষয়বস্তু ধারাবাহিকের: আসন্ন ধারাবাহিকের প্রথম ঝলক প্রকাশ্যে আসলেও অভিনেতা অভিনেত্রীদের নাম বা কী বিষয়ে সিরিয়ালটি তৈরি হচ্ছে তা এখনও স্পষ্ট করা হয়নি। তবে আসন্ন ধারাবাহিকে রাজবীর দে কে নায়ক হিসেবে দেখতে চান বলেও মন্তব্য করেছেন অনেকে।

আরও পড়ুন : নভেম্বরেই ফলপ্রকাশ উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের, কোথায় দেখা যাবে রেজাল্ট?

তালিকায় আরও দুটি সিরিয়াল: প্রসঙ্গত, এর আগে নাগকন্যা এবং তুমি আছো তাই এই দুটি ধারাবাহিক (Serial) শুরু হওয়ার ঘোষণা করেছে জি বাংলা। যদিও এই দুটি সিরিয়ালেরও বিষয়বস্তু, কাস্ট সহ অন্যান্য বিষয়ে বিস্তারিত কিছুই জানা যায়নি।

আরও পড়ুন : হলে গিয়ে দেখার সুযোগ পাননি? এবার OTT-তে আসছে ‘রামায়ণ’, কোন প্ল্যাটফর্মে?

অন্যদিকে জি বাংলার ‘কুসুম’ সিরিয়ালটি শেষ হওয়ার গুঞ্জন ছড়িয়েছে। যদিও নতুন তিনটি ধারাবাহিক কবে শুরু হবে বা কোন স্লটে জায়গা করে নেবে সে বিষয়ে এখনও কোনও ঘোষণা করা হয়নি চ্যানেলের তরফে।