লক্ষ্মীবারে হু হু করে কমল হলুদ ধাতুর দর! আজ ১ ভরি সোনার গহনার দাম কত জানুন

Published on:

Published on:

Gold price fell again in the market on thursday know todays rate
Follow

বাংলা হান্ট ডেস্ক: মধ্যপ্রাচ্যের যুদ্ধের মাঝে গ্যাসের দাম বাড়লেও, সোনার দামে ফের পতন (Gold Price)। মার্চ মাসে ক্রমাগত কমতে থাকছে সোনার দাম। যদিও মাঝখানে বেশ কিছুটা বেড়ে গিয়েছিল হলুদ ধাতুর দর। যার ফলে পকেটে চাপ পড়েছিল তখন মধ্যবিত্তের। কিন্তু বর্তমানে সোনার দাম কমায় কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলছেন স্বর্ণ ব্যবসায়ী থেকে শুরু করে মধ্যবিত্তরা সকলে। বৃহস্পতিবার সকালে বাজারে ২২ ও ২৪ ক্যারেট হলুদ ধাতুর দর কত তা এক নজরে দেখে নিন।

বৃহস্পতিবার বাজারে ফের কমল সোনার দাম, জানুন আজকের রেট (Gold Price)

হাঁফ ছেড়ে বাঁচলেন আম জনতা। সপ্তাহের শুরুতেই কিছুটা কমল সোনার দাম (Gold Price)। যদিও এর আগে বেশ কিছুটা কমেছিল সোনার দাম। তবে মাঝখানে সোনার দাম বেড়ে গিয়েছিল। এমনকি গত কয়েক দিন সোনার দাম ১ লাখের গণ্ডি পার করেছে। এই সোনার দাম বৃদ্ধি পাওয়ায় চিন্তার ভাঁজ পড়েছিল সাধারণ মানুষের মাথায়। এমনকি বিক্রেতারাও বেশ চিন্তায় পড়েছিল। বর্তমানে সোনার দাম কমায় কিছুটা হলেও হাঁফ ছেড়ে বেঁচেছেন মধ্যবিত্তরা। এক নজরে দেখে নিন আজকের গোল্ড প্রাইস।

Gold price fell again in the market on thursday know todays rate

আরও পড়ুন: দ্রুত ট্রেন চলাচলে স্বস্তি যাত্রীদের! রেলের বড় উন্নয়ন, বহরমপুর কোর্ট স্টেশনে ইয়ার্ড মডিফিকেশন সম্পূর্ণ

২২ক্যারেট (Karat) ১ গ্ৰাম হলমার্ক সোনা দাম (Gold Price) ১৪৮৫৫ টাকা (-১০৫)। ২২ ক্যারেট (Karat) ১০ গ্ৰাম হলমার্ক সোনা দাম ১৪৮৫৫০ টাকা (-১০৫০)। আজ ২৪ ক্যারেট (Karat) ১ গ্ৰাম পাকা সোনার দাম ১৫৬৩০ টাকা (-১১০)। ২৪ ক্যারেট (Karat) ১০ গ্ৰাম পাকা সোনার দাম ১৫৬৩০০ টাকা (-১১০০)। এছাড়া আজ ১ গ্ৰাম ২৪ ক্যারেট (Karat) পাকা সোনার বাটের দাম ১৫৫৫৫টাকা (-১০৫)। ১০ গ্ৰাম ২৪ ক্যারেট পাকা সোনার (Gold) বাটের দাম ১৫৫৫৫০ টাকা (-১০৫০)।

সোনার পাশাপাশি আজকে রুপোর দাম এক ঝলকে দেখে নিন। ১০০ গ্ৰাম খুচরো রুপোর (Silver) কিনতে দিতে হবে ২৪৯৮০ (-৬৩৫) টাকা। ১ কেজি খুচরো রুপোর কিনতে দিতে হবে ২৪৯৮০০(-৬৩৫০) টাকা। পাশাপাশি আজ ১০০ গ্ৰাম রুপোর বাটের দাম ২৪৯৭০টাকা (-৬৩৫)। ১০০ কেজি রুপোর বাটের দাম ২৪৯৭০০ টাকা (-৬৩৫০)।

প্রসঙ্গত সোনা কতটা খাঁটি তা নির্ভর করে ক্যারেটের (karat) উপর। সবচেয়ে খাঁটি সোনা হিসাবে ২৪ ক্যারেটের হয়। মূলত এই ২৪ ক্যারেটের সোনার অন্য কোন ধাতু মেশানো থাকে না। যার ফলে ২৪ ক্যারেট সোনার দাম বাড়ার বেশি থাকে (Gold Price)।