বাংলা হান্ট ডেস্ক: এবার পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশনের অত্যন্ত গুরুত্বপূর্ণ স্টেশন হল বহরমপুর কোর্ট স্টেশন। সেই স্টেশনে এবার ইয়ার্ড মডিফিকেশন এর কাজ সফলভাবে সম্পন্ন হয়েছে। পাশাপাশি এই পরিষেবা ইতিমধ্যে চালু করা হয়েছে। এর ফলে যাত্রীদের যাতায়াত সুবিধাজনক হবে বলে মনে করা হচ্ছে।যাত্রীদের কথা মাথায় রেখেই এই পরিষেবা করা হয়েছে বলে জানিয়েছে, পূর্ব রেল কর্তৃপক্ষ (Indian Railways)।
বহরমপুর কোর্ট স্টেশনের ইয়ার্ড মডিফিকেশনে স্বস্তি যাত্রীদের (Indian Railways)
এই পরিকাঠামো উন্নয়নের কাজের বিষয়টি পূর্ব রেলের জেনারেল ম্যানেজার মিলিন্দ দেউসকরের নিরন্তন নির্দেশ ও সহযোগিতা সম্পূর্ণ করা হয়েছে। পাশাপাশি নির্মাণ, বৈদ্যুতিক, অপারেটিং, সিগন্যাল, টেলিকমিউনিকেশন ও ইঞ্জিনিয়ারিং বিভাগের কর্মকর্তাদের নিয়ে একটি মাল্টি ডেভলপমেন্ট টিম এই পরিকল্পনাটি বাস্তবায়ন করতে সাহায্য করেছে (Indian Railways)।

আরও পড়ুন: একাদশের মূল্যায়ন খতিয়ে দেখতে কড়া পদক্ষেপ! সব স্কুলের প্রশ্নপত্র চাইল সংসদ, চাপে প্রধানশিক্ষকরা
জানা যায়, বহরমপুর কোট স্টেশন এই ইয়ার্ড পরিবর্তন কার্যক্রম হওয়ার ফলে একদিকে যেমন যাত্রীদের সুবিধাব্য বাড়ল। অপরদিকে ট্রেন চলাচল আরও উন্নত করা যাবে বলে মনে করা হচ্ছে। পাশাপাশি নতুন প্লাটফর্ম অর্থাৎ ৪ ও ৫ নম্বর চালু হওয়ার ফলে যাত্রীদের আরও বেশি সুবিধা হল বলে মনে করা হচ্ছে।
প্রসঙ্গত বহরমপুর কোর্ট স্টেশনটি ব্যস্ততম স্টেশন। এই নতুন সাইমালটেনিস মুভমেন্টের ফলে যানজটের পরিস্থিতি প্রতিরোধ করা যাবে। পাশাপাশি পরিকাঠামো রেলকে প্রতিদিন আরও বেশি উন্নত করবে বলে আশাবাদী সকলেই।
এই নতুন পরিষেবায় যাত্রীরা বেশ কিছু সুবিধা পাচ্ছেন। সেই সুবিধা গুলি হল- ব্যস্ত সময় ট্রেন থেকে ওঠানামা করতে তাদের সুবিধা হবে। নতুন এই সাইমালটেনিস মুভমেন্টেরের মাধ্যমিক ট্রেন যাতায়াতের গতি বাড়বে। পাশাপাশি আপ ও ডাউন উভয়ের দিকে একসঙ্গে ট্রেন চলাচল করতে পারবে। এর ফলে একটি ট্রেনকে স্পেশনে ঢোকার জন্য অন্য ট্রেনকে প্ল্যাটফর্ম ছাড়া অপেক্ষা করতে হবে না।
এছাড়াও লাইনের সংখ্যা বাড়ানোর জন্য আরও বেশি সংখ্যক ট্রেন চালানো যাবে বলে মনে করছে রেল কর্তৃপক্ষ। পাশাপাশি ভবিষ্যতে এই রেলপথে ট্রেনের (Indian Railways) সংখ্যা বাড়ানো হবে বলেও আশাবাদী তারা।












