বাংলা হান্ট ডেস্ক: কিছুদিন আগেই শেষ হয়েছে দশম ও দ্বাদশ শ্রেণীর পরীক্ষা। এর মাঝে একাদশ শ্রেণীতে কেমন পঠন-পাঠন চলছে বা কেমন ভাবেই হচ্ছে মূল্যায়ন তা এবার খতিয়ে দেখতে চাইছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ (WBCHSE)। এর জন্য সম্প্রতি রাজ্যের সব উচ্চ মাধ্যমিক স্কুল গুলির কাছে একাদশ শ্রেণীর প্রশ্নপত্র চেয়ে পাঠিয়েছে সংসদের তরফ থেকে। সেখান থেকে বাছাই করে বিভিন্ন স্কুলের সেরা প্রশ্নগুলি নিয়ে পড়ুয়াদের একটি প্রশ্ন সংকলন তৈরীর পরিকল্পনা করা হচ্ছে বলে জানিয়েছে শিক্ষা সংসদের নতুন সভাপতি পার্থ কর্মকার। আর এর ফলে চিন্তার ভাঁজ পড়েছে স্কুল কর্তৃপক্ষের।
মূল্যায়নে স্বচ্ছতা আনতে একাদশের প্রশ্নপত্র চেয়ে চাপ বাড়াল সংসদ (WBCHSE)
এই বিষয়ে সংসদের তরফ থেকে জানানো, সর্বভারতীয় বিভিন্ন পরীক্ষার পাশাপাশি ইঞ্জিনিয়ারিংয়ে আগ্রহীদের বাড়তি সুবিধা দিতেই এই প্রশ্নের সংকলন তৈরি করার পরিকল্পনা করা হয়েছে। পাশাপাশি এই বিষয়ে সংসদ সভাপতি জানান, স্কুলগুলির মূল্যায়ন ব্যবস্থা খতিয়ে রাখা তাদের মূল উদ্দেশ্য। পাশাপাশি পার্থ কর্মকার জানান একাদশ শ্রেণীতে সব স্কুলে নিজেদের মতন করে প্রশ্নপত্র তৈরি করা হয়। তাই সংসদের তরফ থেকে সেই প্রশ্নপত্র গুলো চাওয়া হয়েছে। সেই প্রশ্নপত্র গুলোতে দেখা হবে পাঠ্যক্রম মেনিং সকল প্রশ্ন তৈরি করা হচ্ছে কিনা। পাশাপাশি সেরা প্রশ্নপত্র গুলো বাছাই করে একটি আলাদা প্রশ্ন সংকলন তৈরি করার পরিকল্পনা করা হচ্ছে (WBCHSE)।

আরও পড়ুন: নিত্যযাত্রীদের জন্য সুখবর! ভিড় সামলাতে শিয়ালদহ ডিভিশনে ৬টি বিশেষ ট্রেন, রইল সম্পূর্ণ সময়সূচি
এছাড়াও এবছর মাধ্যমিক দিয়েছেন যারা তারাও যেমন একাদশ শ্রেণীর এই সংকলন পাবে। অপরদিকে যারা দ্বাদশ শ্রেণী পাস করবে সর্বভারতীয় যে কোন পরীক্ষায় বসতে চাইছেন তারাও এই বইয়ের সাহায্য নিতে পারবেন। পাশাপাশি রাজ্যে প্রায় সাত হাজার স্কুলে প্রশ্নপত্র থেকে যে সকল প্রশ্ন বেছে নেওয়া হবে সেগুলোর মান আরেকটু উন্নত করা হবে পড়ুয়াদের আগামী দিনের সহায়তা করার জন্য এমনটাই জানিয়েছেন সংসদ সভাপতি।
তবে এর ফলে বেশ বিপাকে পড়েছেন রাজ্যের সরকার পোষিত স্কুল গুলি। কারণ অধিকাংশ স্কুল এই যথেষ্ট পরিকাঠামো নেই বলেই অভিযোগ উঠেছে। যেখানে প্রশ্নপত্র তৈরি করার এবং সংসদে তা পাঠানো নিয়ে যথারীতি ভাবনার সৃষ্টি হয়েছে। এই বিষয়ে দক্ষিণ ২৪ পরগনার কৃষ্ণচন্দ্রপুর হাই স্কুলের প্রধান শিক্ষক চন্দন মাইতি জানান, আমাদের একাদশ-দ্বাদশ স্তরের অনেক বিষয়েই শিক্ষক নেই। প্রশ্নপত্র তৈরি করবে কে? আমরা চাই একাদশের প্রশ্ন সংসদই তৈরি করে পাঠাক।
তবে বিকাশ ভবন সূত্রের খবর, নবম ও দশম স্তরে শিক্ষকদের দিয়ে এই প্রশ্নপত্র তৈরি করানো হয়। কিন্তু তার জন্য শিক্ষকদের নির্দিষ্ট যোগ্যতার প্রয়োজন। তবে বাইরের কোন সংস্থা কোনভাবেই এই প্রশ্নপত্র তৈরি করতে পারে না। এইদিকে এই বিষয়ে সংসদ চাইছে একাদশ শ্রেণির পরীক্ষার যেন কোনোভাবেই গুরুত্বহীন না হয়ে পড়ে সেই দিকে নজর রাখতে। যার ফলে নিয়ামক সংস্থা হিসেবে সর্বস্তরে পাঠ্যক্রম মেনে সঠিকভাবে পরীক্ষা হচ্ছে কিনা সেটাও দেখার সংসদের কর্তব্য বলে মনে করা হচ্ছে (WBCHSE)।












