বাংলাহান্ট ডেস্ক : শীতকাল মানে ভালোমন্দ খাওয়ার সময়। কনকনে ঠাণ্ডায় গরম গরম ভাতের সঙ্গে সামান্য ভর্তা পেলেই যেন খাওয়া হয়ে যায় একথালা ভাত। বাঙালির ভর্তা (Recipe) প্রেম দীর্ঘদিনের। শুধু আলু নয়, নানান সবজি, আমিষ নিরামিষ দুরকম ভর্তাই খুবই জনপ্রিয়।
বেগুন টমেটোর ঝাল ভর্তার রেসিপি (Recipe)
যেদিন হরেক পদের রান্না করতে ইচ্ছা করে না সেদিন ভর্তা দিয়ে ভাত খেতে পারেন। সহজ ভর্তার মধ্যে অন্যতম বেগুন টমেটোর ভর্তা। কীভাবে রাঁধবেন, রইল রেসিপি-

বেগুন টমেটোর ভর্তার উপকরণ:
বেগুন
টমেটো
পেঁয়াজ কুচি
শুকনো লঙ্কা
ধনেপাতা
সরষের তেল
আরও পড়ুন : বাড়ি গিয়ে নথি দেখছে পুলিশ, কার নির্দেশে? অভিযোগ তুলে উত্তর দাবি সেলিমের
বেগুন টমেটোর ভর্তার প্রণালী: বেগুন আর টমেটো দুটোই টুকরো করে কেটে নিন। এবার নুন, হলুদ মাখিয়ে কম তেলে ভেজে নিন। বেগুনে হালকা পোড়া রঙ ধরবে, অন্যদিকে টমেটো (Recipe) শুকিয়ে আসবে। এই পর্যায়ে বেগুন টমেটো নামিয়ে ওই তেলেই শুকনো লঙ্কা ভেজে নিন।
আরও পড়ুন : মরশুমের শেষ পটল, বাটা মশলা দিয়ে কষিয়ে রাঁধলেই পাবেন স্বাদ
একটি বড় পাত্রে পেঁয়াজ কুচি, শুকনো লঙ্কা, নুন দিয়ে ভালো করে মাখুন। এতে দিয়ে দিন ধনেপাতা। সবশেষে দিন ভাজা টমেটো আর বেগুন। সবটা আবারও ভালো করে মেখে উপর দিয়ে কাঁচা সরষের তেল ছড়িয়ে দিলেই তৈরি টমেটো বেগুনের ভর্তা।












