বাংলা হান্ট ডেস্ক: বাচ্চাদের আধার কার্ড (Aadhaar Card) বায়োমেট্রিক আপডেট করার ক্ষেত্রে অভিভাবকদের জন্য রয়েছে বড় খবর। কারণ ইউআইডিএআই ৫ থেকে ১৭ বছরের বাচ্চাদের বায়োমেট্রিক আপডেটের বিনামূল্য করার সুবিধা এবার ৩০ সেপ্টেম্বর ২০২৭ পর্যন্ত করেছে। এর ফলে স্কুলগুলিতে বিশেষ শিবিরের ব্যবস্থা করা হচ্ছে। যেখানে গিয়ে অভিভাবকেরা বিনামূল্যে তাদের সন্তানদের বায়োমেট্রিক করাতে পারবেন।
বাচ্চার আধার কার্ড ফ্রিতে আপডেট শেষ তারিখ কবে? (Aadhaar Card)
বাচ্চাদের ফিঙ্গারপ্রিন্ট, চোখের মনি ও চেহারার বদল হতে থাকে বয়সের সঙ্গে সঙ্গে। তাই আধার আপডেট করা অত্যন্ত জরুরি (Aadhaar Card)। এর জন্য ৫ ও ১৫ বছর বয়স পূর্ণ হতেই আধারে বায়োমেট্রিক আপডেট করা একান্তই বাধ্যতামূলক। পাশাপাশি সঠিক সময় এটি আপডেট না করলে ভবিষ্যতে আধার অথেন্টিকেশনে সমস্যায় পড়তে পারেন।
প্রসঙ্গত, আধার দেশের নাগরিকদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নথি। এটি কেবলমাত্র বড়দের জন্য যে শুধু প্রযোজ্য তা নয়, বাচ্চাদের জন্য আধার কার্ড থাকা একান্তই জরুরি। স্কুল-কলেজে ভর্তি থেকে শুরু করে যে কোন সরকারি যোজনার সুবিধার জন্য আধার নম্বর প্রয়োজন হয়। কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে একবার আধার বানিয়ে নিলেই যে মা-বাবার দায়িত্ব শেষ হয়ে যাচ্ছে তা কিন্তু নয়।

আরও পড়ুন: উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের ফল প্রকাশের দিন ঘোষণা, কোথায় দেখবেন নম্বর?
ইউআইডিএআই এর নিয়ম অনুযায়ী, বাচ্চাদের আধারে দুইবার আপডেট করা একান্তই প্রয়োজনীয়। আপডেট না করা থাকলে আগামী দিনে একাধিক কাজের সমস্যায় পড়তে পারেন। পাশাপাশি পাঁচ বছর আগে আধার বানালে পাঁচ বছর বয়স হওয়ার পর সেই আধার আপডেট করতে হয়।
কারণ পাঁচ বছরের কম বাচ্চাদের ফিঙ্গারপ্রিন্ট বা আইরিস স্ক্যান হয় না। পাঁচ থেকে সাত বছরের মধ্যে এই আপডেট সম্পূর্ণভাবে বিনামূল্যে করা হয়। এরপর ১৫ বছর বয়সে ফিঙ্গারপ্রিন্ট, আইরিস স্ক্যান ও ছবি ফের আপডেট করতে হয়। আর এবার এই আপডেট পরিষেবা ৩০ সেপ্টেম্বর ২০১৭ পর্যন্ত বিনামূল্যে পাওয়া যাবে (Aadhaar Card)।












