বাংলা হান্ট ডেস্ক: চলতি সপ্তাহের শেষের দিকে রয়েছে ইদ। ইদ উপলক্ষে বহু মানুষই বাড়িতে যাওয়ার পরিকল্পনা করেন। আর এই উৎসবের সময় যাত্রীদের কথা মাথায় রেখে চলতি সপ্তাহের শিয়ালদহ ডিভিশনে ৬ টি স্পেশাল ট্রেন (Indian Railways) চালানো সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল। পূর্ব রেলের তরফ থেকে জানানো হয়েছে যাত্রীদের বাড়তি চাপ সমান দিতে আগামী ১৯ মার্চ বৃহস্পতিবার থেকে ২২ মার্চ রবিবার পর্যন্ত শিয়ালদহ লালগোলা লাইনে অতিরিক্ত কয়েকটি স্পেশাল ট্রেন চালানো হবে। এই স্পেশাল ট্রেন চালানোর ফলে যাত্রীদের যাতায়াত সুবিধাজনক হবে বলে মনে করা হচ্ছে।
যাতায়াতের সুবিধায় শিয়ালদহ লাইনে ৬টি স্পেশাল ট্রেন, জানুন টাইমটেবিল (Indian Railways)
চলতি সপ্তাহের শেষের দিকে ইদ আছে। সেই সময় লালগোলা ডিভিশনে যাত্রীদের ভিড় চোখে পড়ার মতন থাকে। আর এই উৎসবে যাত্রীরা যাতে সুস্থভাবে নিজেদের বাড়ি পৌঁছতে পারেন সেই কথা মাথায় রেখে শিয়ালদহ ও লালগোলা রুটে অতিরিক্ত ছটি ট্রেন (Indian Railways) চালানো সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল।

আরও পড়ুন: আচমকা বদলাবে আবহাওয়া! রবিবার পর্যন্ত দুই বঙ্গে টানা বৃষ্টির পূর্বাভাস, ওয়েদার আপডেট
এই অতিরিক্ত ট্রেন গুলির ফলে যাত্রীরা সুস্থভাবে যাতায়াত করতে পারবেন। পাশাপাশি এই অতিরিক্ত যাত্রী চাপও নিয়ন্ত্রণ করা যাবে বলে মনে করছে রেল কর্তৃপক্ষ। জেনে নিন কবে কখন পাশাপাশি কোন স্টেশন থেকে এই ছটি ট্রেন চালানো হবে, তার সময়সূচী।
বৃহস্পতিবার কোন কোন স্পেশাল ট্রেন চলবে?
১) শিয়ালদা-লালগোলা স্পেশাল: সকাল ১১:৫৫ মিনিটে শিয়ালদা থেকে ছাড়বে। যেটি লালগোলায় পৌঁছাবে বিকেল ৪:৫৫ মিনিটে।
২) লালগোলা-রানাঘাট স্পেশাল লোকাল: বিকেল ৫:৪৫ মিনিটে লালগোলা থেকে ছাড়বে। রাত ৯:২ মিনিটে রানাঘাটে পৌঁছাবে।
শুক্রবার কোন কোন স্পেশাল ট্রেন চলবে?
১) শিয়ালদা-লালগোলা স্পেশাল লোকাল: শিয়ালদা থেকে ছাড়বে দুপুর ৩:২০ মিনিটে। রাত ৮:২০ মিনিটে পৌঁছাবে লালগোলায়।
২) লালগোলা-শিয়ালদা স্পেশাল লোকাল: ভোর ৪:৫০ মিনিটে লালগোলা থেকে ছাড়বে। শিয়ালদায় ঢুকবে সকাল ৯:৫৫ মিনিটে।
রবিবার কোন কোন স্পেশাল ট্রেন চলবে?
১) রানাঘাট-লালগোলা স্পেশাল লোকাল: সকাল ৯:৫০ মিনিটে রানাঘাট থেকে ছাড়বে। বেলা ১২:৫০ মিনিটে ঢুকবে লালগোলায়।
২) লালগোলা-শিয়ালদা স্পেশাল লোকাল: দুপুর ২:১৫ মিনিটে লালগোলা থেকে ছাড়বে। সন্ধ্যা ৭:১০ মিনিটে শিয়ালদায় পৌঁছাবে।
কোন কোন স্টেশনে দাঁড়াবে সেই ট্রেন?
অতিরিক্ত যাত্রীদের সামলানোর জন্য পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, এই স্পেশাল লোকাল ট্রেনগুল প্রতিটি স্টেশনে দাঁড়াবে। অর্থাৎ শিয়ালদা-লালগোলা স্পেশাল লোকাল ট্রেন, লালগোলা-রানাঘাট স্পেশাল লোকাল ট্রেন, লালগোলা-শিয়ালদা স্পেশাল লোকাল ট্রেন সব স্টেশনেই দাঁড়াবে (Indian Railways)।












