কালীঘাটে চাঞ্চল্য, তৃণমূল নেতার বাড়ি ঘিরে ফেলল কেন্দ্রীয় বাহিনী, চলছে তল্লাশি

Updated on:

Updated on:

Central forces surround Trinamool Congress leader's house in Kalighat
Follow

বাংলা হান্ট ডেস্ক : নির্বাচনের (Assembly Election 2026) প্রাক্কালে দক্ষিণ কলকাতায় পরপর আয়কর দফতরের অভিযানে (Income Tax Raid) সরগরম হয়ে উঠেছে রাজনীতি। শুক্রবার সকালে একইসঙ্গে একাধিক স্থানে তল্লাশি চালানোয় নানা মহলে শুরু হয়েছে জোর আলোচনা। এদিন সকাল থেকে কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে রাসবিহারীর বিদায়ী বিধায়ক দেবাশিস কুমারের বাড়িতে তল্লাশি চালানো হচ্ছিল। আবার ঠিক অপরদিকে, কালীঘাটের এক তৃণমূল (Trinamool Congress) নেতার বাড়িতেও পৌঁছে যান আয়করের আধিকারিকেরা।

তৃণমূল (Trinamool Congress) নেতার বাড়িতে আয়কর হানা

জানা গেছে, কালীঘাটের গ্রিক চার্চের কাছে তৃণমূল নেতা কুমার সাহার বাড়িতে অভিযান চালিয়েছে আয়কর দপ্তর। তদন্তকারী দল খতিয়ে দেখছে যে কোন আর্থিক লেনদেনের সংযোগ রয়েছে কিনা। উল্লেখ্য, কুমার সাহা পেশায় একজন ব্যবসায়ী‌। তৃণমূলের একজন প্রভাবশালী মুখ হিসেবে স্থানীয়ভাবে পরিচিত তিনি।

রাজনৈতিক জীবনের শুরুতেই তিনি সোমেন মিত্রের অনুগামী ছিলেন। ২০১৪ সালে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যুব সংগঠনের দায়িত্ব নেওয়ার পর থেকে দলের অন্তরে তার গুরুত্ব বাড়তে থাকে। দক্ষিণ কলকাতার একাধিক শীর্ষ নেতার সঙ্গে তার সুসম্পর্ক বজায় রয়েছে। অর্থাৎ দক্ষিণ কলকাতার বেশ কিছু এলাকায় তার প্রভাব লক্ষণীয়। হাজরা ও রাসবিহারী অঞ্চলে দলীয় সভা কিংবা মিছিলে লোকসমাগমের জন্য তার ভূমিকা বিশেষ গুরুত্বপূর্ণ।

শুক্রবার ভোর থেকে দেবাশিস কুমারের বাড়ি ও কার্যালয় অভিযান চালায় আয়কর দপ্তরের আধিকারিকরা। এর আগে জমি সংক্রান্ত মামলায় একাধিকবার তলব করেছিল ইডি। সেই প্রেক্ষাপটেই আয়কর দপ্তরের এই পদক্ষেপ বলে মনে করছে রাজনৈতিক মহল।
দেবাশিস কুমারের সঙ্গে বহু ব্যবসায়ীর ঘনিষ্ঠ যোগ থাকায় একযোগে এই তল্লাশি অভিযান চালানো হয়ে থাকতে পারে। এই অভিযানের খবর পাওয়া মাত্রই কালীঘাটে কুমার সাহার বাড়ির সামনে ভিড় জমান তৃণমূলের কর্মী সমর্থকরা। নির্বাচনের আগেই এই ধরনের পদক্ষেপ নিয়ে সোচ্চার হয়ে বিক্ষোভ দেখান।

Central forces surround Trinamool Congress leader's house in Kalighat

আরও পড়ুন : দেবাশিস কুমারের বাড়ি-কার্যালয়ে আয়কর হানাকে কেন্দ্র করে, বিস্ফোরক অভিযোগ

তৃণমূল কর্মী সমর্থকদের অভিযোগ, রাজনৈতিক উদ্দেশ্যেই কেন্দ্রীয় সংস্থাগুলিকে কাজে লাগানো হচ্ছে। সব মিলিয়ে কালীঘাট ও রাসবিহারীতে আয়কর দফতরের এই জোড়া অভিযান ঘিরে দক্ষিণ কলকাতার রাজনৈতিক পরিবেশ এখন উত্তেজনায় ভরপুর। তল্লাশি শেষে কী তথ্য সামনে আসে, সেদিকেই এখন নজর রয়েছে সকলের।