Durga Puja 2026 Live Updates

DA বৃদ্ধির জন্য এবারে অনেক বেশি অপেক্ষা? সরকারি কর্মীদের জন্য ‘খারাপ খবর’

Published on:

Published on:

dearness allowance(134)
Follow

বাংলা হান্ট ডেস্কঃ ডিএ (Dearness Allowance) বৃদ্ধি হয়েছে রাজ্যে। বাংলায় সরকারি কর্মীদের একধাক্কায় ২০% মহার্ঘ ভাতা বেড়েছে। কেন্দ্রেরও ফের একবার ডিএ বৃদ্ধি (DA Hike) করার কথা উৎসবের মরসুমে। তবে রিপোর্টে দাবি করা হচ্ছে এবারেও সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা বৃদ্ধিতে বিলম্ব হতে পারে। ২১শে অক্টোবর কেন্দ্রীয় মন্ত্রিসভা তার সাপ্তাহিক বৈঠক করেনি, তাই কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের পরবর্তী ডিএ বৃদ্ধির জন্য আরও বেশিদিন অপেক্ষা করতে হবে বলে দাবি রিপোর্টে।

ডিএ বৃদ্ধির অপেক্ষায় সরকারি কর্মীরা | Dearness Allowance

নিয়ম করে বছরে দু’বার ডিএ বাড়ায় কেন্দ্র সরকার। দীপাবলির আগে ফের একবার মহার্ঘ ভাতায় বৃদ্ধি করতে পারে সরকার, এমনটাই সম্ভাবনা। এর আগে জানুয়ারি মাসে সামান্যই বেড়েছিল ডিএ। জানুয়ারিতে ডিএ ২% বৃদ্ধি করেছিল কেন্দ্র সরকার। বর্তমানে প্রায় ১.২ কোটি কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনভোগী জুলাই ২০২৬-এর ডিএ এবং ডিআর সংশোধনের জন্য অপেক্ষা করছেন।

dearness allowance(262)

একাধিক মিডিয়া রিপোর্টে অনুযায়ী, সর্বোচ্চ তিন শতাংশ বাড়তে পারে কেন্দ্রীয় সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা। এই বৃদ্ধি ৩ শতাংশ পয়েন্ট হবে বলে আশা করা হচ্ছে, যার ফলে ডিএ মূল বেতনের বর্তমান ৬০% থেকে বেড়ে ৬৩ শতাংশে পৌঁছে যাবে। চলতি বছর জানুয়ারি থেকে জুন পর্যন্ত শিল্প শ্রমিকদের জন্য ভোক্তা মূল্য সূচক (সিপিআই-৪)-এর তথ্যের উপর ভিত্তি করে জুলাই ২০২৬-এর ডিএ নির্ধারন করা হচ্ছে।

জুন ২০২৬-এর সিপিআই-৪ ১৫.১৯ এ পৌঁছেছিল। এই পরিসংখ্যানের উপর ভিত্তি করে, ডিএ ৬৩.৭৫ শতাংশ বাড়তে পারে। নিয়ম অনুযায়ী, সরকারি কর্মচারীদের ৩ শতাংশ ডিএ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। ১ জুলাই ২০২৬ থেকে কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশনভোগীরা ৩ শতাংশ ডিএ বৃদ্ধি এনজয় করতে পারেন।

Central Government employees July cycle Dearness Allowance DA hike update

আরও পড়ুন: ‘সকলের বকেয়া আদায় না হওয়া পর্যন্ত সবার জন্য লড়াই চলবে’, DA মামলার মাঝেই বড় বার্তা যৌথ মঞ্চের

সবকিছু ঠিক থাকলে জুলাই থেকে কেন্দ্রের কর্মীদের ডিএ বেড়ে ৬৩ শতাংশ হতে পারে। যদিও এই নিয়ে এখনও সরকারি আপডেট নেই। এই বৃদ্ধি কার্যকর হবে কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদনের পরই। সুতরাং এখনও কিছুদিন কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের এই ডিএ বৃদ্ধির জন্য অপেক্ষা করতে হবে বলে মনে করা হচ্ছে।