DA নয়, এবার হু হু করে বাড়বে এই ভাতাও, সরকারি কর্মীদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট

Published on:

Published on:

Government Employees(37)
Follow

বাংলা হান্ট ডেস্কঃ নতুন বছরের শুরুতেই সরকারি কর্মীদের জন্য সুখবর। ফের ডিএ বাড়তে চলেছে কেন্দ্রীয় সরকারি কর্মীদের। জানুয়ারিতে ফের এক দফায় বাড়বে মহার্ঘ ভাতা বা ডিএ। অষ্টম বেতন কমিশন কার্যকর হওয়ার আগে অন্তত দু’বার মহার্ঘ ভাতা বা ডিএ পাবেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা (Government Employees)। তার সাথে বাড়বে পরিবহন ভাতাও।

ডিএ বৃদ্ধি পাবে শীঘ্রই | Government Employees

ডিএ বৃদ্ধির সাথে সাথে পরিবহণ ভাতা বা টিএ-ও বাড়বে। কতটা বাড়তে পারে তা নিয়ে তুঙ্গে জল্পনা। ডিএ-র সঙ্গে পরিবহণ ভাতার সরাসরি যোগাযোগ রয়েছে। শহরভেদে আলাদা আলাদা পরিবহণ ভাতা নির্ধারণ হয়ে থাকে। শহরগুলিকে আবার ভাগ করা হয়, এক্স, ওয়াই এবং জ়েড এই তিনটি শ্রেণিতে।

প্রতি মাসে একটি নির্দিষ্ট পরিমাণে পরিবহণ ভাতা পেয়ে থাকেন কর্মীরা। এক্স শহরের কর্মীদের সর্বোচ্চ পরিবহণ ভাতা দেওয়া হয়। সপ্তম বেতন কমিশন কার্যকর করার সময় সর্বনিম্ন পরিবহণ ভাতা ছিল ১,৮০০ টাকা। যদিও পরে তা সংশোধন করে ২,৮৪৪ টাকা করা হয়।

কর্মচারীদের ডিএ-র সঙ্গে টিএ সংযুক্ত হয়। তবে ডিএ বাড়ার সাথে বাড়িভাড়া ভাতা বা এইচআরএ-র মতো অন্যান্য ভাতাগুলির কোনও পরিবর্তন হয় না। সেসব নির্ধারণ হয়ে থাকে বেসিক পে-এর সাথেই।

ডিএ বাড়বে কতটা?

হিসেব মতো, ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে কেন্দ্রীয় সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা (ডিএ) ও ডিয়ারনেস রিলিফ (ডিআর) বাড়তে পারে। বর্তমানে ৫৮ শতাংশ হারে ডিএ পাচ্ছেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা। সাধারণত, ‘সারা ভারত শিল্প শ্রমিকদের জন্য ভোক্তা মূল্য সূচকের’ উপর ভিত্তি করে এই ডিএ-র ঘোষণা করা হয়। ২০২৫ সালের ডিসেম্বরে ওই সূচক এখনও সামনে আসেনি। সেদিকেই তাকিয়ে রয়েছেন কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশনভোগীরা।

গত বছরের জুলাইয়ে ৫৫ থেকে বাড়িয়ে ৫৮ শতাংশ করা হয়েছিল ডিএ। এবার ফের জানুয়ারি থেকে বাড়বে ডিএ। যদিও তার ঘোষণা পরেই হবে। একাধিক মিডিয়া রিপোর্ট বলছে, এবারে কেন্দ্রীয় সরকারি কর্মীদের সর্বোচ্চ ৫ শতাংশ ডিএ বাড়ানো হতে পারে।

government employees(24)

আরও পড়ুন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ফের ১০ দিন পিছোতে পারে, কোন জটে এমন সিদ্ধান্ত কমিশনের?

নিয়ম মতো বছরে দু’বার নিজের কর্মীদের মহার্ঘ ভাতা বৃদ্ধি করে কেন্দ্রীয় সরকার। জানুয়ারি এবং জুলাই এই দুই মাসে এই ভাতা কার্যকর করা হয়। ডিএ বৃদ্ধির ফলে প্রায় ১ কোটি কেন্দ্রীয় সরকারি ও অবসরপ্রাপ্ত সরকারি কর্মীদের জন্য ভালো খবর আসবে৷ ডিএ বৃদ্ধির ফলে ৫০.১৪ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও ৬৯ লক্ষ পেনশনভোগী উপকৃত হবেন।