চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ফের ১০ দিন পিছোতে পারে, কোন জটে এমন সিদ্ধান্ত কমিশনের?

Published on:

Published on:

Final Voter List Date May Be Deferred Again Amid SIR Process
Follow

বাংলা হান্ট ডেস্কঃ ফের পিছোতে পারে চূড়ান্ত ভোটার তালিকা (SIR) প্রকাশের দিন। এর আগেও পিছিয়েছে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের দিন। এবার আরও একবার ফের সেই সম্ভাবনাই জোরাল হচ্ছে। একাধিক ধাপে শুনানি ও আপত্তি নিষ্পত্তির প্রক্রিয়া শেষ করতে আরও সময় লাগতে পারে বলে মনে করছে নির্বাচন কমিশন। ফলে নির্ধারিত সময়ে তালিকা প্রকাশ করা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।

ফের পিছতে পারে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের দিন (SIR)

প্রথমে ৭ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা (SIR) প্রকাশের দিন ধার্য থাকলেও তা পিছিয়ে ১৪ ফেব্রুয়ারি করা হয়। কারণ কমিশনের মতে, ৭ ফেব্রুয়ারির মধ্যে সমস্ত শুনানি প্রক্রিয়া শেষ করা সম্ভব হবে না। সেই কারণেই আপত্তি ও শুনানির সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তবে এবার জানা যাচ্ছে, সেই তারিখও আরও প্রায় ১০ দিন পিছিয়ে যেতে পারে।

এদিকে আদালতের নির্দেশ মেনে তথ্যগত অসঙ্গতি এবং আনম্যাপড ভোটারদের তালিকা প্রকাশ করতে চলেছে নির্বাচন কমিশন। আগামী শনিবার এই তালিকা প্রকাশ করা হবে বলে জানা গিয়েছে। আদালতের আগের নির্দেশ অনুযায়ী, তথ্যগত অসঙ্গতির পূর্ণ তালিকা প্রকাশ করতেই হবে, এবার সেই নির্দেশ অক্ষরে অক্ষরে মানার প্রস্তুতি শুরু করেছে কমিশন।

সূত্র অনুযায়ী, বাংলায় আনম্যাপড ভোটারের সংখ্যা ৩১ লক্ষ ৬৮ হাজার ৪২৬ জন। পাশাপাশি তথ্যগত অসঙ্গতি রয়েছে মোট ৯৪ লক্ষ ৪৯ হাজার ১৩২ জন ভোটারের ক্ষেত্রে। এই দুই তালিকাই পঞ্চায়েত ভবন, ব্লক অফিস এবং ওয়ার্ড অফিসে টাঙানো হবে। তালিকায় নাম থাকা যেসব ব্যক্তি আপত্তি জানাতে চান, তাঁরা তালিকা প্রকাশের পরবর্তী ১০ দিনের মধ্যে নিজেরা অথবা অনুমোদিত প্রতিনিধির মাধ্যমে প্রয়োজনীয় নথি সহ আপত্তি জমা দিতে পারবেন। এরপর সেই আপত্তির শুনানি প্রক্রিয়াও চলবে নির্দিষ্ট সময় ধরে।

Election Commission flags massive voter data mismatch in SIR

আরও পড়ুনঃ SIR নিয়ে সরব মমতা, দু-তিন দিনেই লিখলেন ২৬টি কবিতা, বইমেলায় পাওয়া যাবে বই

ওয়াকিবহাল মহলের মতে, ২৪ তারিখ তথ্যগত অসঙ্গতি ও আনম্যাপড ভোটারদের তালিকা প্রকাশের পর আপত্তি গ্রহণ এবং শুনানি শেষ করতে যথেষ্ট সময় লাগবে। সব মিলিয়ে গোটা প্রক্রিয়া শেষ হতে হতে ৭ ফেব্রুয়ারির নির্ধারিত সময়সীমা পেরিয়ে যাওয়ার সম্ভাবনাই বেশি। তার সরাসরি প্রভাব পড়বে ১৪ ফেব্রুয়ারির দিনটিতেও। কমিশনের অন্দরমহলের ধারণা, ওই দিনেও চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা কার্যত সম্ভব হবে না। ফলে চূড়ান্ত তালিকা (SIR) প্রকাশের দিন আরও পিছোনোর সম্ভাবনাই এখন সবচেয়ে বেশি।