SIR নিয়ে সরব মমতা, দু-তিন দিনেই লিখলেন ২৬টি কবিতা, বইমেলায় পাওয়া যাবে বই

Published on:

Published on:

Mamata Banerjee writes 26 poems on SIR announces at Kolkata Book Fair
Follow

বাংলা হান্ট ডেস্কঃ কলকাতা আন্তর্জাতিক বইমেলার উদ্বোধনী মঞ্চ থেকেই আবার SIR ইস্যুতে সরব হলেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। বইমেলায় এসে নিজের নতুন বই, কবিতা লেখা এবং রাজনৈতিক জীবনের নানা কথা তুলে ধরলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন মঞ্চ থেকেই তিনি জানালেন, SIR নিয়ে লেখা কবিতার একটি বই প্রকাশ করতে চলেছেন তিনি। শুধু একটি বা দুটি নয়, SIR নিয়ে মোট ২৬টি কবিতা ইতিমধ্যেই লিখে ফেলেছেন মুখ্যমন্ত্রী।

মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) প্রকাশিত বইয়ের সংখ্যা ১৫৩টি

এদিন উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বলেন, তাঁর মোট প্রকাশিত বইয়ের সংখ্যা ইতিমধ্যেই ১৫৩টি। চলতি বছর আরও ৯টি বই প্রকাশিত হতে পারে বলেও জানান তিনি। মুখ্যমন্ত্রীর কথায়, “আমার রাজনৈতিক জীবনের সব কথা এখনও বলিনি। আগামীর জন্য হৃদয়ের ভাণ্ডারে কিছু তো রাখতেই হয়। তাই একটু একটু করে লিখছি।”

এরপরই SIR প্রসঙ্গে নিজের নতুন বইয়ের কথা তুলে ধরেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “SIR-এর নামে হেনস্থা চলছে। যেহেতু ২০২৬ সাল, তাই আমি ২৬টা কবিতা দু’-তিনদিনের মধ্যে লিখে দিয়েছি। সেটাও SIR নামেই প্রকাশিত হবে।” এই বই প্রকাশিত হলে তাঁর মোট বইয়ের সংখ্যা বেড়ে দাঁড়াবে ১৬২। এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee) পাশাপাশি উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের একাধিক দপ্তরের মন্ত্রী, বিশিষ্ট সাহিত্যিক ও সংস্কৃতিজগতের বহু পরিচিত মুখ। এবারের কলকাতা আন্তর্জাতিক বইমেলায় ফোকাল থিম কান্ট্রি হিসেবে রয়েছে আর্জেন্টিনা।

আগেই জানা গিয়েছিল, উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন আর্জেন্টিনার বিশিষ্ট সাহিত্যিক গুস্তাভো Cansobre এবং ভারতে নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত Mariano Caucino। তাঁদের উপস্থিতিতে এবারের বইমেলার উদ্বোধনী অনুষ্ঠান আরও বিশেষ মাত্রা পায়। এবারের বইমেলাতেই আয়োজিত হতে চলেছে কলকাতা লিটারেচার ফেস্টিভ্যাল। ২৪ ও ২৫ জানুয়ারি এই সাহিত্য উৎসব অনুষ্ঠিত হবে বইমেলার প্রাঙ্গণেই। এসবিআই অডিটোরিয়ামে আলোচনার আসরে দেখা যাবে শীর্ষেন্দু মুখোপাধ্যায়, প্রচেত গুপ্ত ও দেবারতি মুখোপাধ্যায়ের মতো জনপ্রিয় সাহিত্যিকদের। পাশাপাশি উপস্থিত থাকবেন চন্দ্রিল ভট্টাচার্য, উল্লাশ মল্লিক এবং শ্রীজাতর মতো পরিচিত ব্যক্তিত্বরাও।

Mamata Banerjee writes 26 poems on SIR announces at Kolkata Book Fair

আরও পড়ুনঃ রাজ্যকেই দায়িত্ব নিতে হবে, কড়া নির্দেশ কলকাতা হাইকোর্টের, কোন মামলায়?

পরিসংখ্যান বলছে, গত বছর কলকাতা বইমেলায় ২৭ লক্ষেরও বেশি বইপ্রেমী উপস্থিত ছিলেন। চলতি বছরে সেই সংখ্যাকে ছাপিয়ে যাওয়ার ব্যাপারে আশাবাদী গিল্ড কর্তৃপক্ষ। অতিথি দেশ আর্জেন্টিনা, সাহিত্য উৎসব এবং মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) নতুন বইয়ের ঘোষণায় এবারের বইমেলা যে আরও বেশি আকর্ষণের কেন্দ্র হতে চলেছে, তা বলাই বাহুল্য।