রাজ্যকেই দায়িত্ব নিতে হবে, কড়া নির্দেশ কলকাতা হাইকোর্টের, কোন মামলায়?

Published on:

Published on:

Calcutta High Court Orders Tight Security at Jadavpur University on Saraswati Puja
Follow

বাংলা হান্ট ডেস্কঃ যাদবপুর বিশ্ববিদ্যালয়কে ঘিরে গত কয়েক বছরে একের পর এক অশান্তির ঘটনা সামনে এসেছে। কখনও ছাত্রের রহস্যমৃত্যু, কখনও বিক্ষোভ, কখনও আবার রাজনৈতিক উত্তেজনায় উত্তাল হয়েছে ক্যাম্পাস। এই ধারাবাহিক ঘটনার জেরে বারবার প্রশ্ন উঠেছে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে। এমনই এক অশান্ত আবহের মধ্যেই এবার যাদবপুর বিশ্ববিদ্যালয়কে ঘিরে গুরুত্বপূর্ণ নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)।

যাদবপুর বিশ্ববিদ্যালয়কে কী নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)?

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সরস্বতী পুজোর দিন যাতে কোনও ধরনের গোলমাল না হয়, তা নিশ্চিত করার দায়িত্ব রাজ্যকেই নিতে হবে এমনই স্পষ্ট নির্দেশ দিল (Calcutta High Court)। বৃহস্পতিবার প্রধান বিচারপতি সুজয় পাল-এর ডিভিশন বেঞ্চ জানিয়ে দেয়, ওই দিন যাদবপুর ক্যাম্পাসে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করবে যাদবপুর থানা।

যাদবপুর বিশ্ববিদ্যালয় সংক্রান্ত একটি মামলার শুনানিতে এই নির্দেশ দেওয়া হয়। শুনানির সময় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আদালতকে জানায়, ক্যাম্পাসে সিসিটিভি বসানোর কাজ আগামী চার সপ্তাহের মধ্যেই শেষ করা হবে। আদালত সেই আশ্বাস গ্রহণ করলেও কাজের অগ্রগতির বিষয়ে কড়া নজর রাখার সিদ্ধান্ত নেয়।

শুনানিতে রাজ্যের তরফে জানানো হয়, সরস্বতী পুজোর দিন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে প্রচুর বহিরাগত ঢোকেন। সেই কারণে নিরাপত্তা নিয়ে বিশেষভাবে ভাবনা-চিন্তা করা প্রয়োজন। রাজ্যের এই বক্তব্যের পরই প্রধান বিচারপতি নির্দেশ দেন, পুজোর দিন কোনও ঝুঁকি নেওয়া যাবে না এবং পুলিশকেই সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে হবে। এখানেই শেষ নয়। আদালত (Calcutta High Court) আরও নির্দেশ দিয়েছে, আগামী দশ দিনের মধ্যে সিসিটিভি বসানোর কাজ কতদূর এগোল, তার বিস্তারিত রিপোর্ট জমা দিতে হবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে।

প্রসঙ্গত, যাদবপুর বিশ্ববিদ্যালয়কে ঘিরে আগেও একাধিক অশান্তিকর ঘটনা সামনে এসেছে। এক ছাত্রের মৃত্যুর ঘটনায় আদালতে মামলা হয়েছিল। তার পর ২০২৫ সালের সেপ্টেম্বরে ক্যাম্পাসের পুকুর থেকে উদ্ধার হয় এক ছাত্রীর দেহ, যা নিয়ে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। সেই ঘটনার পরই ক্যাম্পাসে সিসিটিভি বসানোর নির্দেশ দিয়েছিল আদালত (Calcutta High Court) এবং তার জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দ করার কথাও বলা হয়েছিল।

Calcutta High Court Orders Tight Security at Jadavpur University on Saraswati Puja

আরও পড়ুনঃ ২১ জানুয়ারি নয়, নতুন তারিখ ঘোষণা! উচ্চ মাধ্যমিকের অ্যাডমিট কার্ড নিয়ে জরুরি আপডেট জানুন

এর পাশাপাশি, শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু-কে ঘিরে যাদবপুরে একাধিকবার বিক্ষোভের ঘটনা ঘটেছে। তাঁর গাড়ি আটকানোর অভিযোগ উঠেছে। পাল্টা অভিযোগ, এক ছাত্রকে তাঁর গাড়ি চাপা দিয়ে মারার চেষ্টা করা হয়েছে। এই সমস্ত ঘটনার জেরে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বারবার প্রশ্ন উঠেছে। এই সমস্ত ঘটনার প্রেক্ষিতেই সরস্বতী পুজোর আগে যাদবপুর বিশ্ববিদ্যালয় নিয়ে এবার বড়সড় নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। আদালতের স্পষ্ট বার্তা, পুজোর দিনে কোনও অশান্তি বরদাস্ত করা হবে না, নিরাপত্তা নিশ্চিত করতেই হবে।