অষ্টম পে কমিশনে কত টাকা বেতন বাড়বে? কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য আসতে পারে ‘খারাপ খবর’

Published on:

Published on:

Government Employees
Follow

বাংলা হান্ট ডেস্কঃ কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের (Government Employees) অষ্টম কেন্দ্রীয় বেতন কমিশন নিয়ে আলোচনা তুঙ্গে। সম্ভাব্য ফিটমেন্ট ফ্যাক্টর কত হতে পারে? কতটা বাড়বে মাস মাইনে? সেই নিয়ে জল্পনা চলছে। কর্মচারীমহলে আরও চর্চা বাস্তবে বা প্রকৃত অর্থে বেতন কতটা বাড়বে সেই নিয়ে।

সরকারি কর্মীদের প্রকৃত বেতন বৃদ্ধি কী? Government Employees

প্রকৃত বেতন বৃদ্ধি বলতে বোঝায় মুদ্রাস্ফীতির প্রভাব বাদে বেতনের প্রকৃত উন্নতি। মুদ্রাস্ফীতির প্রভাব বাদ দিয়ে বেতনের প্রকৃত অর্থে কতটা বাড়ছে সেই পরিমাণ। একজন কর্মচারী বাস্তবে আগের তুলনায় কতটা বেশি জিনিস কিনতে পারছেন সেই ব্যবধান হল প্রকৃত বেতন বৃদ্ধি। খাতায়-কলমে কতটা বেতন বাড়বে তার থেকেই বেশি চৰ্চা হচ্ছে প্রকৃত বেতন কতটা বাড়বে তা নিয়ে।

আগের তুলনায় একজন কর্মচারী বাস্তবে কতটা বেশি জিনিস ক্রয় করতে পারছেন, সেটাই প্রকৃত বেতন বৃদ্ধির আসল হিসাব। এর আগে সপ্তম বেতন কমিশনের ক্ষেত্রে প্রকৃত বেতন বৃদ্ধি অনেকটাই কম হয়েছিল। সেক্ষেত্রে কী হবে, সেই নিয়ে আশঙ্কা রয়েছে সরকারি কর্মীদের।

অ্যাম্বিট ইনস্টিটিউশনাল ইক্যুইটিজের একটি রিপোর্ট বলছে, সপ্তম পে কমিশনের মেয়াদে কেন্দ্রীয় কর্মচারীদের ক্ষেত্রে প্রকৃত বেতন বৃদ্ধির পরিমাণ প্রায় ১৪ শতাংশ। মূল্যবৃদ্ধির সঙ্গে বিবেচনা করলে তা খুব একটা বেশি নয়। শেষ কয়েকটি বেতন কমিশনের সঙ্গে তুলনা করলে ৫ম বেতন কমিশনে প্রায় ৩১% প্রকৃত বেতন বৃদ্ধি পেয়েছিল।

পূর্বের বেতন বৃদ্ধির পরিমাণ

২য় বেতন কমিশনের ক্ষেত্রে ১৪.২ শতাংশ, ৩য় বেতন কমিশনে ২০.৬ শতাংশ, ৪র্থ বেতন কমিশনে ২৭.৬ শতাংশ, ৫ম বেতন কমিশনে হয়েছিল প্রায় ৩১ শতাংশ এবং ৬ষ্ঠ বেতন কমিশন সর্বোচ্চ, প্রায় ৫৪ শতাংশ বৃদ্ধি পেয়েছিল। তবে সপ্তম বেতন কমিশনে তা নেমে দাঁড়ায় ১৪%-এ। অষ্টম পে কমিশন নিয়ে কোনো স্পষ্ট আপডেট এখনও সামনে আসেনি।

salary hike

আরও পড়ুন: হেলদি, টেস্টি আর পুষ্টিকর! সন্ধ্যার আড্ডায় চমক দিন মসুর ডাল–পনির টিক্কি দিয়ে, রেসিপি রইল

কোটাক ইনস্টিটিউশনাল ইক্যুইটিজের মতে, প্রকৃত বেতন বৃদ্ধি প্রায় ১৩% হতে পারে অষ্টম পে কমিশনের ক্ষেত্রে। তবে মুদ্রাস্ফীতিসহ তা অনেক বেশি দেখাতে পারে, প্রায় ৮৩%। একাধিক রিপোর্টে দাবি করা হচ্ছে, অষ্টম পে কমিশনে সম্ভাব্য ফিটমেন্ট ফ্যাক্টর হতে পারে ১.৮। এর ফলে ন্যূনতম মূল বেতন ১৮,০০০ টাকা বেড়ে প্রায় ৩০,০০০ টাকায় পৌঁছে যেতে পারে। এদিকে বেতন পরিবর্তনের সাথে সাথে অষ্টম পে কমিশন বাস্তবায়নের পর কর্মচারী এবং পেনশনভোগীদের জন্য মহার্ঘ্য ভাতা এবং মহার্ঘ্য ত্রাণও (DA ও DR) পরিবর্তন হবে।