বাংলা হান্ট ডেস্ক: সপ্তাহের শেষে সন্ধ্যাবেলায় চায়ের সঙ্গে মুচমুচে কিছু থাকলে পরে খেতে ভালই লাগে। তবে প্রতিদিন ভাজাপোড়া খাওয়ার শরীরে পক্ষে ভালো নয়। এবার আপনি যদি সহজে পুষ্টিকর ও সুস্বাদু একটি রেসিপি বানাতে চান তাহলে আজ এ প্রতিবেদন আপনার জন্য। দেখে নিন কিভাবে বানাবেন মসুর ডাল ও পনিরের টিক্কি (Recipe)।
সামান্য উপকরণ দিয়ে বানিয়ে ফেলুন সুস্বাদু মসুর-পনির টিক্কির রেসিপি (Recipe)
পনির ও মসুর ডাল দুটোই শরীরের জন্য স্বাস্থ্যকর। এবার এই দুটি স্বাস্থ্যকর উপকরণ দিয়ে বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন প্রোটিন সমৃদ্ধ বিকেলের জলখাবার। দেখে নিন রেসিপি (Recipe)।

আরও পড়ুন: দোল মানেই পুরুলিয়া? পলাশ দেখতে কোন কোন জায়গা রাখবেন তালিকায়
উপকরণ:
মসুর ডাল: ১ কাপ
তেল/ঘি: ২ টেবিল চামচ
পেঁয়াজ: ১টি (কুচি)
টমেটো: ১টি (কুচি)
আদা-রসুন কুচি: ১ টেবিল চামচ
জিরা ও শুকনো লঙ্কা: ফোড়নের জন্য
হলুদ ও লঙ্কা গুঁড়ো: সামান্য
ধনেপাতা ও লেবুর রস
প্রণালী: প্রথমে মসুর ডাল ধুয়ে পরিমাণমতো জল, নুন ও সামান্য হলুদ দিয়ে ৩-৪টি সিটি দিয়ে সেদ্ধ করে নিন। এরপর কড়াইতে তেল বা ঘি গরম করে জিরে ও শুকনো লঙ্কা ফোড়ন দিন। তারপর পেঁয়াজ কুচি সোনালী করে ভেজে আদা-রসুন কুচি ও টমেটো দিয়ে ভালো করে কষান। এরপর সেদ্ধ ডাল মশলার কড়াইতে দিয়ে ৫-১০ মিনিট কম আঁচে ফোটান। সব শেষে পনির দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিন। তারপর টিক্কির আকারে গড়ে হালকা তেল দিয়ে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে সুস্বাদু এই স্ন্যাকসটি (Recipe)।












