সরকারি কর্মীদের DA বৃদ্ধির বিজ্ঞপ্তি জারি, চাপে রাজ্য সরকার?

Published on:

Published on:

dearness allowance(177)
Follow

বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যে বকেয়া ডিএ (Dearness Allowance) নিয়ে টানাপোড়েনের মাঝেই ফের একবার মহার্ঘ ভাতা বেড়েছে কেন্দ্রীয় সরকারি কর্মীদের (Government Employees)। কেন্দ্রীয় সরকারের কর্মী ও পেনশনভোগীদের জন্য ২ শতাংশ হারে ডিএ এবং ডিআর বৃদ্ধির প্রস্তাবে অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। এবার সেই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করল অর্থ মন্ত্রণালয়।

আরও বাড়ল কেন্দ্র-রাজ্য DA-র ব্যবধান | Dearness Allowance

বৃহস্পতিবার রাজ্যে প্রথম দফা বিধানসভা ভোট। তার আগে বুধবার অর্থ মন্ত্রণালয় বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়েছে রাষ্ট্রপতির অনুমোদনক্রমে ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ ৫৮ শতাংশ থেকে বাড়িয়ে ৬০ শতাংশ করা হয়েছে।

এতদিন সপ্তম পে কমিশনের আওতায় ৫৮% ডিএ পাচ্ছিলেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা। এবার ২% ডিএ বৃদ্ধি করায় ৬০ শতাংশে পৌঁছে গেল মহার্ঘ ভাতা। ২০২৬ সালের জানুয়ারি মাস থেকে এই বর্ধিত হার কার্যকর হবে। আর এই ডিএ বৃদ্ধির সাথে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সঙ্গে পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের ডিএর ফারাক বেড়ে হচ্ছে ৪২ শতাংশ।

মুদ্রাস্ফীতি থেকে কর্মচারীদের মুক্তি দিতে নিয়ম মতো বছরে দু’বার নিজের কর্মীদের মহার্ঘ ভাতা বৃদ্ধি করে কেন্দ্রীয় সরকার। জানুয়ারি এবং জুলাই এই দুই মাসে এই ভাতা কার্যকর করা হয়। যদিও ঘোষণা কয়েকমাস পরে হয়। মূলত হোলির কাছাকাছি সময়ে প্রথম ঘোষণা করা হয়, কিন্তু এবারে কিছুটা সময় পরে তা করা হয়েছে।

কেন্দ্রের ডিএ বৃদ্ধির সিদ্ধান্তের ফলে পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের সঙ্গে ডিএ-র ব্যবধান আরও বাড়ল। বর্তমানে এ রাজ্যের সরকারি কর্মীরা ষষ্ঠ পে কমিশনের আওতায় প্রায় ১৮ শতাংশ হারে ডিএ পাচ্ছেন। অন্তর্বর্তিকালীন বাজেটে ৪ শতাংশ ডিএ ঘোষণা করা হলেও সেই সংক্রান্ত বিজ্ঞপ্তি এখনও জারি হয়নি। ফলত কেন্দ্রের সঙ্গে রাজ্যের ডিএ-র পার্থক্য দাঁড়াচ্ছে প্রায় ৪২ শতাংশ।

এ রাজ্যের সরকারি কর্মীদের মধ্যে ডিএ নিয়ে বিস্তর ক্ষোভ রয়েছে। বহু দিন ধরে কেন্দ্রীয় হারে ডিএ-র দাবিতে আন্দোলন করে আসছেন এ রাজ্যের কর্মীরা।এদিকে ভোটের প্রচারে এসে রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা তথা ডিএ নিয়ে একাধিক প্রতিশ্রুতি দিয়েছেন খোদ প্রধানমন্ত্রী থেকে স্বরাষ্ট্রমন্ত্রী সকলেই। বিজেপির অন্যতম প্রচারের বিষয় ডিএ।

Dearness Allowance.

আরও পড়ুন: ফিফা বিশ্বকাপের আগে নতুন বিতর্ক! ইরানের পরিবর্তে ইতালিকে অন্তর্ভুক্ত করার জন্য আবেদন ট্রাম্পের দূতের

রাজ্যে বিজেপির ইস্তেহার ঘোষণার সময়ই শাহ জানিয়েছিলেন, বিজেপি ক্ষমতায় এলে রাজ্য সরকারি কর্মীদের কেন্দ্রীয় হারে ডিএ প্রদান করা হবে। শুধু তাই নয়, বিজেপি বাংলায় ক্ষমতায় আসলে ৪৫ দিনের মধ্যে রাজ্যে সপ্তম বেতন কমিশন গঠন হবে বলেও ঘোষণা করা হয়েছে। যা নিঃসন্দেহে অস্বস্তি বাড়িয়েছে শাসকদল তৃণমূলের।