বাংলা হান্ট ডেস্কঃ পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতির কারণে আন্তর্জাতিক বাজারে গ্যাসের দাম ইতিমধ্যেই বেড়েছে। এই অবস্থায় অনেকের মনে প্রশ্ন উঠছে, তাহলে কি পেট্রল-ডিজ়েলের (Petrol-Diesel) দামও বাড়তে চলেছে? এই আশঙ্কায় দেশের বিভিন্ন জায়গায় পেট্রোল পাম্পে ভিড় বাড়ছে। অনেকেই আবার বাড়িতে জ্বালানি মজুত করার চেষ্টা করছেন। এই পরিস্থিতিতে জ্বালানি বিক্রি নিয়ে গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারি করল কেন্দ্রের পেট্রোলিয়াম মন্ত্রক।
পেট্রোল ডিজেল (Petrol-Diesel) নিয়ে নির্দেশিকা জারি কেন্দ্রের পেট্রোলিয়াম মন্ত্রকের
অনেক মানুষ ভবিষ্যতের কথা ভেবে আগেভাগে পেট্রল-ডিজ়েল (Petrol-Diesel) কিনে বাড়িতে মজুত করার চেষ্টা করছেন। কেউ খালি বোতল নিয়ে পাম্পে যাচ্ছেন, আবার কেউ খোলা ড্রাম নিয়ে জ্বালানি কিনতে পৌঁছে যাচ্ছেন। এই পরিস্থিতিতে পেট্রোলিয়াম মন্ত্রক একটি নির্দেশিকা জারি করেছে। সেখানে স্পষ্ট করে বলা হয়েছে, খালি বা নিরাপদ নয় এমন পাত্রে পেট্রল-ডিজ়েল বিক্রি করা যাবে না। কারণ এভাবে জ্বালানি সংরক্ষণ করা খুবই ঝুঁকিপূর্ণ।
পেট্রোল পাম্পগুলিকেও সতর্ক করা হয়েছে। যদি নিয়ম না মেনে অসুরক্ষিত পাত্রে পেট্রল বা ডিজ়েল (Petrol-Diesel) বিক্রি করা হয়, তাহলে সংশ্লিষ্ট পাম্পের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে আইনি পদক্ষেপও করা হতে পারে বলে জানিয়েছে কেন্দ্র। একই সঙ্গে সাধারণ মানুষকে অনুরোধ করা হয়েছে, যদি জ্বালানি কিনতেই হয় তাহলে যেন সঠিক ও নিরাপদ পাত্র নিয়ে পাম্পে যান।
এদিকে পেট্রল-ডিজ়েলের (Petrol-Diesel) দাম বাড়বে কি না, সেই প্রশ্নও উঠছে। তবে এই বিষয়ে কেন্দ্র স্পষ্ট জানিয়েছে, এখনই পেট্রল-ডিজ়েলের দাম বাড়ানো হচ্ছে না।কেন্দ্রীয় মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত জানিয়েছেন, ভারতে পেট্রোলিয়াম পণ্যের কোনও ঘাটতি নেই। তাঁর কথায়, মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি অনেক দেশের জন্য উদ্বেগের কারণ হলেও ভারতে এখনও পর্যাপ্ত পেট্রল-ডিজ়েল রয়েছে। তিনি আরও জানান, এই পরিস্থিতি প্রতিবেশী কয়েকটি দেশে সমস্যার সৃষ্টি করেছে। পাকিস্তানে জরুরি অবস্থা তৈরি হয়েছে। অন্যদিকে বাংলাদেশে পরিস্থিতির কারণে স্কুল-কলেজ বন্ধ করে দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ গিরিশপার্ক সংঘর্ষের ঘটনায় মন্ত্রী শশী পাঁজার বিরুদ্ধে অভিযোগ BJP-র, গ্রেপ্তার ৯
সব মিলিয়ে কেন্দ্রের তরফে স্পষ্ট করে জানানো হয়েছে, দেশে পেট্রল-ডিজ়েলের (Petrol-Diesel) কোনও সংকট নেই। তাই অযথা আতঙ্কিত হয়ে জ্বালানি মজুত করার দরকার নেই এবং নিয়ম মেনেই জ্বালানি কেনার পরামর্শ দেওয়া হয়েছে।












