হাইকোর্টের এজির জোর সওয়াল! সব শুনে বিচারপতি সিনহা বললেন,’মুখ্যমন্ত্রীর ক্ষেত্রেও..,’

Published on:

Published on:

calcutta high court(105)
Follow

বাংলা হান্ট ডেস্কঃ বিধানসভায় নিরাপত্তারক্ষী সহ প্রবেশের বৈধতা নিয়ে মামলা দায়ের হয়েছিল কলকাতা হাইকোর্টে (Calcutta High Court)। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) দায়ের করা এই মামলা সোমবার ফের শুনানির জন্য ওঠে হাইকোর্টে। বিচারপতি অমৃতা সিনহার এজলাসে এদিন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত জানান, মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee) নিরাপত্তারক্ষী নিয়ে প্রবেশ করা আদালত অবমাননার সামিল নয়।

কী বলল হাইকোর্ট? Calcutta High Court

এজি বলেন, মুখ্যমন্ত্রী নিরাপত্তারক্ষী নিয়ে বিধানসভায় প্রবেশ করতেই পারেন। তা কোনোভাবেই আদালত অবমাননার সামিল নয়। কিশোর দত্তের কথায়, ‘মুখ্যমন্ত্রী ও বিধানসভার স্পিকার, উভয়ই যেহেতু সাংবিধানিক পদে আসীন। তাই তাঁদের নিরাপত্তা সংক্রান্ত বিশেষ ব্যবস্থাকে আদালত অবমাননা হিসেবে ধরা চলে না।’

রাজ্যের হয়ে অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত আরও জানান, মুখ্যমন্ত্রী, বিধানসভার স্পিকার, বিচারপতি এবং অ্যাডভোকেট জেনারেল দেশে চারটি সাংবিধানিক পদ রয়েছে। এর বাইরে অন্য কেউ নিজেকে সেই সাংবিধানিক পদের সমতুল্য বলতে পারেন না।

শুনানির চলাকালীন বিচারপতি অমৃতা সিনহার মন্তব্য, আদালত এই মামলার গভীরে প্রবেশ করতে চায় না। যদিও বিচারপতি আরও বলেন, মামলার পরবর্তী শুনানি করার আগে বিধানসভার ভিতরে মুখ্যমন্ত্রীর নিরাপত্তার ক্ষেত্রেও নিয়মের ব্যতিক্রম হওয়া উচিত নয়।

Calcutta High Court

আরও পড়ুন: করতে হবে করমর্দন! ভারতের সঙ্গে ম্যাচ খেলার প্রসঙ্গে ICC-র সামনে ৩ টি শর্ত রাখল পাকিস্তান

আদালতের পর্যবেক্ষণ, স্পিকারের জারি করা নিরাপত্তারক্ষী বিষয়ক বিজ্ঞপ্তি সব বিধায়কের জন্যই প্রযোজ্য হওয়া উচিত। ২৭ এপ্রিল পর্যন্ত মামলা মুলতবি থাকবে বলে জানিয়েছেন বিচারপতি। ২৭ তারিখই এই মামলার পরবর্তী শুনানি।