বাংলা হান্ট ডেস্কঃ বর্তমানে বাংলায় চর্চার কেন্দ্রবিন্দুতে অন্নপূর্ণা যোজনা (Annapurna Yojana)। এই প্রকল্পের আওতায় প্রতি মাসে ৩০০০ টাকা করে আর্থিক সাহায্য দেওয়া হয় যোগ্য মহিলাদের। বৃহস্পতিবার বাঁকুড়া থেকে সেই অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। যাঁরা এখনও এই প্রকল্পের সুবিধা পাননি তাদের উদ্দেশেও বার্তা দিলেন মুখ্যমন্ত্রী।
অন্নপূর্ণা যোজনা নিয়ে বার্তা, যোগ্যদের আশ্বাস মুখ্যমন্ত্রীর | Annapurna Yojana
বাঁকুড়ায় অন্নপূর্ণা যোজনার প্রাপকদের সংখ্যা জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “বাঁকুড়া জেলায় ৯ লক্ষ ২১ হাজার ৭১৫ জন অন্নপূর্ণা যোজনায় আবেদনকারীর মধ্যে ৮ লক্ষ ৮৪ হাজার ৬৫৯ জনকে অনুমোদন করা হয়েছে। তার মধ্যে অক্টোবরের ১৫ তারিখের মধ্যে ৮ লক্ষ ৩০ হাজার ৯৪৬ জনকে মাসে তিন হাজার টাকা করে দিয়েছি।”

একইসাথে মুখ্যমন্ত্রী বলেন, “বাকি যে ৫০ হাজার বাকি আছে সেটাও আগামী মাসে বাঁকুড়া জেলার অন্নপূর্ণায় যোগ্য আবেদনকারীরা পাবেন।” বর্তমানে বাংলার দেড় কোটিরও অনেক বেশি মহিলা এই প্রকল্পের আওতায় আর্থিক সুবিধা পেয়েছেন। এখনও পর্যন্ত এই প্রকল্পে জোড়া হয়েছে ১ কোটি ৫৬ লক্ষ মানুষকে।
আরও পড়ুন: রাজ্যে আসছে ৪০টি নতুন ভলভো বাস! কোন কোন রুটে চলবে ? জানালেন অর্জুন সিং
তবে এখনও পর্যন্ত অনেকে এই প্রকল্পে টাকা পাননি বলে বঞ্চনার অভিযোগ উঠছে। তাদের উদ্দেশেই বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী প্রথম থেকেই প্রতিশ্রুতি দিয়ে আসছেন, সকল যোগ্য আবেদনকারী এই প্রকল্পের সুবিধা পাবেন। অযোগ্যরা সকলে বাদ যাবেন। এদিনও একই কথা শোনা গেল মুখ্যমন্ত্রীর গলায়।
আপনার নাম অন্নপূর্ণা ভাণ্ডারে নথিভুক্ত আছে কি না তা https://www.govtschemes.in/west -bengal-annapurna-bhandar-scheme
এই লিঙ্কে ক্লিক করে জেনে নিতে পারবেন বাড়িতে বসেই। স্ট্যাটাস চেক করতে প্রথমে নিজের রাজ্য বেছে নিয়ে স্ক্রল করে Annapurna Bhandar Scheme Official Portal Link অপশনে ক্লিক করতে হবে।
এরপর https://socialsecurity.wb.gov.in/login পেজটি আসলে Track Application Status-এ ক্লিক করে নিজের নাম নথিভুক্ত আছে কিনা, থাকলে তা কোন পর্যায়ে রয়েছে এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকেছে কিনা তা দেখে নিতে পারবেন।












