অসম্ভবকে সম্ভব করল চিন! রোবটের মাধ্যমে তৈরি বিশ্বের বৃহত্তম রেল স্টেশন

Published on:

Published on:

China builds the world's largest railway station using robots.
Follow

বাংলাহান্ট ডেস্ক: চিনের (China) চংকিং ইস্ট রেলওয়ে স্টেশন এখন গোটা বিশ্বের কাছে প্রযুক্তি ও পরিকাঠামোর এক বিস্ময়। আয়তনের বিচারে এটিই বর্তমানে বিশ্বের বৃহত্তম রেল স্টেশন। সবচেয়ে অবাক করা বিষয় হল, মাত্র ৩৮ মাসে এই বিশাল স্টেশন নির্মাণ সম্পূর্ণ হয়েছে। ২০২৫ সালের মে মাসে জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছিল এই স্টেশন। এক বছর কেটে গেলেও তার নির্মাণকৌশল ও প্রযুক্তিগত সক্ষমতা নিয়ে আলোচনা এখনও থামেনি। অফিস টাইমে একসঙ্গে প্রায় ১৬ হাজার যাত্রী এই স্টেশন ব্যবহার করতে পারবেন বলে দাবি কর্তৃপক্ষের।

রোবটের মাধ্যমে বিশ্বের বৃহত্তম রেল স্টেশন তৈরি করল চিন (China):

এই স্টেশনকে ঘিরে নতুন করে চর্চা শুরু হয়েছে ধনকুবের এলন মাস্কের একটি পোস্টকে কেন্দ্র করে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে চিন সফরে গিয়ে তিনি স্টেশন নির্মাণের একটি ভিডিও সমাজমাধ্যমে শেয়ার করেন। বিষয়টি অনেকের কাছেই বিস্ময়কর লেগেছে, কারণ মাস্ক বরাবরই প্রচলিত গণপরিবহণ ব্যবস্থা নিয়ে সংশয় প্রকাশ করে এসেছেন। ফলে তাঁর এই পোস্টের পিছনে অন্য কোনও বার্তা রয়েছে কিনা, তা নিয়েও জল্পনা শুরু হয়েছে। অনেকের মতে, মাস্ক আসলে চিনের দ্রুত অবকাঠামো নির্মাণ ও রোবটিক প্রযুক্তির ক্ষমতাকেই তুলে ধরতে চেয়েছেন।

আরও পড়ুন: বড় সিদ্ধান্ত! বিমানের জ্বালানির ওপর কমল VAT, লাভবান হবেন যাত্রীরা?

চংকিং শহরের দ্রুত জনবিস্ফোরণ এবং যাত্রীসংখ্যা বৃদ্ধির ফলে পুরনো চংকিং নর্থ স্টেশন দিয়ে পরিষেবা চালানো কঠিন হয়ে উঠছিল। সেই কারণেই তৈরি হয় নতুন মেগা স্টেশনের পরিকল্পনা। মোট ১.২২ মিলিয়ন বর্গমিটার এলাকা জুড়ে তৈরি এই স্টেশনে রয়েছে ১৫টি প্ল্যাটফর্ম এবং ২৯টি রেললাইন। তিনটি পৃথক রেল ইয়ার্ডে বিভক্ত এই বিশাল পরিকাঠামোকে বিশ্বের বৃহত্তম স্টেশনগুলির তালিকায় শীর্ষে এনে দিয়েছে। এত কম সময়ে এমন প্রকল্প বাস্তবায়ন করাই এখন আন্তর্জাতিক মহলে আলোচনার বিষয়।

এই প্রকল্পের সবচেয়ে উল্লেখযোগ্য দিক হল উন্নত রোবটিক প্রযুক্তির ব্যবহার। নির্মাণকাজে ব্যবহৃত হয়েছে AI, LiDAR এবং 5G প্রযুক্তি নির্ভর লেজার-নির্দেশিত স্ক্রিড রোবট। এই রোবটগুলি মানুষের তুলনায় প্রায় তিনগুণ দ্রুত গতিতে কাজ করেছে। চিনের ওই অঞ্চলে প্রায়ই ৪০ ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রা এবং অসমতল জমি নির্মাণকাজে বাধা হয়ে দাঁড়াত। সেই প্রতিকূল পরিস্থিতিতেই রোবট বাহিনী নিরবচ্ছিন্নভাবে কাজ চালিয়ে গিয়েছে। ফলে শ্রমব্যয় প্রায় ৪০ শতাংশ পর্যন্ত কমানো সম্ভব হয়েছে বলে জানা গিয়েছে।

China builds the world's largest railway station using robots.
চংকিং ইস্ট রেলওয়ে স্টেশন

আরও পড়ুন: খতম আরও এক ভারত বিরোধী! পাকিস্তানে আততায়ীর গুলিতে নিকেশ পুলওয়ামা হামলার মাস্টারমাইন্ড হামজা

স্টেশনের কাচ বসানোর কাজেও বিশেষ রোবট ব্যবহার করা হয়। প্রায় ৮০০ কেজি ওজনের বিশাল কাচের প্যানেল অত্যন্ত নিখুঁতভাবে বসিয়েছে সেই যন্ত্রগুলি। এর ফলে দুর্ঘটনার ঝুঁকি প্রায় ৯০ শতাংশ কমে যায়। পাশাপাশি ২৪ ঘণ্টা নজরদারি চালানো রোবটও নিরাপত্তা ও কাজের গতি বাড়াতে সাহায্য করেছে। বিশেষজ্ঞদের মতে, চংকিং ইস্ট শুধু একটি রেলস্টেশন নয়, বরং ভবিষ্যতের ‘রোবট নির্ভর পরিকাঠামো নির্মাণ’-এর প্রতীক হয়ে উঠেছে। আর সেই কারণেই হয়তো এলন মাস্কও এই প্রকল্পকে বিশেষ গুরুত্ব দিয়ে বিশ্বের সামনে তুলে ধরেছেন (China)।