মেট্রোর কাজে বড় ট্রাফিক পরিবর্তন! চিংড়িঘাটা উড়ালপুলে কবে কবে বন্ধ থাকবে যান চলাচল?

Published on:

Published on:

Chingrighata mega block for Metro work at Chingrighata begin, and how long will it last
Follow

বাংলা হান্ট ডেস্ক: নিউ গড়িয়া বিমানবন্দর মেট্রো করিটরের গুরুত্বপূর্ণ কাজের জন্য এবার কলকাতার চিংড়িঘাটা (Chingrighata) উড়ালপুলের যান চলো চল নিয়ন্ত্রণে নতুন সময়সূচি জানানো হল। এর আগে ৩ জুলাই রাত আটটা থেকে ৬ জুলাই সকাল আটটা পর্যন্ত উড়ালপুল বন্ধ রাখার কথা ছিল। সেই সময় সিদ্ধান্ত সাময়িকভাবে স্থগিত করা হয়। এর ফলে হয়েছিল নানা রকমের প্রশ্ন কৌতূহল। তবে অবশেষে জুলাই মাসের শেষ শুক্র থেকে রবিবার পর্যন্ত যান চলাচল নিয়ন্ত্রিত থাকবে।

মেট্রোর কাজে চিংড়িঘাটায় মেগা ব্লক কবে থেকে, কতদিন চলবে? (Chingrighata)

সূত্রের খবর এই দিনগুলিতে রাত আটটা থেকে পরবর্তী সোমবার সকাল ৮ টা পর্যন্ত চিংড়িঘাটা (Chingrighata) উড়ালপুল ও সংলগ্ন এলাকার যান চলাচল বন্ধ বা সীমিত থাকবে এই সময়ে বকেয়া কাজ শেষ করার লক্ষণ নেওয়া হয়েছে।

Chingrighata mega block for Metro work at Chingrighata begin, and how long will it last

আরও পড়ুন: গ্যাসের দামে বড় আপডেট! ফের সস্তা এলপিজি, কোন শহরে কত দাম?

মূলত কাজ শুরু হওয়ার আগে কিছু প্রাথমিক কাজ সেরে ফেলতে চাইছেন নির্মাণকারী সংস্থা। তাই মূল বন্ধ করার আগে প্রস্তুতিমূলক কাজ চলছে।

নিউ গড়িয়া–বিমানবন্দর মেট্রো প্রকল্পের আওতায় এই নির্মাণকাজ চলছে। বিশ্ববাংলা সরণিতে সুকান্তনগর সংলগ্ন এলাকায় পিলার ৩২৬ থেকে পিলার ৩২৭-এর মধ্যে দ্বিতীয় পর্যায়ের কাজ অত্যন্ত জরুরি। সেই কারণেই উড়ালপুল বন্ধ রাখার মূল পরিকল্পনাটি করা হয়।

উল্লেখ্য, বিনা টিকিটে ধরা পড়লে আর রক্ষে নেই। আড়াইশো নয়, এবার জরিমানা দিতে হবে পাঁচশো টাকা! কলকাতা মেট্রোতেও চালু হচ্ছে জন বিশ্বাস আইন, ২০২৬। নয়া আইনে বিভিন্ন ক্ষেত্রে জরিমানা ধার্য করা হয়েছে। ইতিমধ্যে স্টেশনে স্টেশন বিজ্ঞাপন দেওয়ার কাজও শুরু হয়ে গিয়েছে (Chingrighata)।