বাংলা হান্ট ডেস্ক: মধ্যপ্রাচ্যের যুদ্ধের ফলে গ্যাসের দাম হু হু করে বেড়েছিল। পাশাপাশি বেড়েছে জ্বালানির দাম। আর একমাস আগে প্রায় হাজার টাকা দাম বেড়ে গিয়েছিল সিলিন্ডারের (LPG Cylinder)। যার ফলে যথারীতি পকেটে চাপ পড়েছে মধ্যবিত্ত। তবে নতুন মাস পড়ার পর দাম কমল সিলিন্ডারের। জেনে নিন লেটেস্ট রেট।
এলপিজি সিলিন্ডারের নতুন দাম জানুন (LPG Cylinder)
আমেরিকা ইসরাইলের সঙ্গে ইরানের যুদ্ধের ফলে মধ্যপ্রাচ্যের মধ্যে কয়েক মাস ধরে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়ে রয়েছে। এই পরিস্থিতির ফলে বিশ্বজুড়ে প্রভাব পড়েছে জ্বালানি সরবরাহে (LPG Cylinder)। যার ফলের দাম বেড়েছে গ্যাস ও পেট্রোল এবং ডিজেলের। পাশাপাশি চলতি বছরের জানুয়ারি থেকে ক্রমবর্ধমান ভাবে বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দামও বেড়েছে। তবে চলতি মাসে বেশ কিছুটা কমেছে, সিলিন্ডারের দাম। জেনে নিন বিস্তারিত।

আরও পড়ুন: মধ্যপ্রাচ্যের উত্তেজনায় তেলের বাজার সরগরম, বাড়বে কি পেট্রোল-ডিজেলের দাম?
চলতি মাসে ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম কমেছে ১৮৩.৫০ টাকা। বর্তমানে দিল্লিতে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ২৯৩০ টাকা, মুম্বইয়ে ২৮৮৫.৫০ টাকা, কলকাতায় ৩০৮১.৫০ টাকা, চেন্নাইয়ে ৩১০৬ টাকা, হায়দরাবাদে ৩১৯১ টাকা।
পাশাপাশি পাঁচ কেজি ফ্রি ট্রেড এলপিজির দাম। এটি মূলত হস্টেলে থাকা পড়ুয়ারা এবং পরিযায়ী শ্রমিকরা এই গ্যাস সিলিন্ডার ব্যবহার করেন। চলতি মাসে এই দাম কমেছে ১৩ টাকা। দিল্লিতে এই সিলিন্ডারের দাম কমে হয়েছে ৮০৮.৫০ টাকা।
এছাড়াও, দিল্লিতে রান্নার গ্যাসের দাম ৯৪২ টাকা, মুম্বইয়ে ৯৪১.৫০ টাকা, কলকাতায় ৯৬৪ টাকা, বেঙ্গালুরুতে ৯৪৪.৫০ টাকা, চেন্নাইয়ে ৯৫৭.৫০ টাকা, হায়দরাবাদে ৯৯৪ টাকা, চণ্ডীগড়ে ৯৫১.৫০ টাকা (LPG Cylinder)।













