বাংলা হান্ট ডেস্কঃ সম্প্রতি রাজ্যের বাজেট (West Bengal Budget 2026) প্রকাশের পাশাপাশি আরও এক বড় ঘোষণা হয়েছে। কলকাতা সহ বাংলার একাধিক গুরুত্বপূর্ণ স্থানের নামবদল হতে পারে বলে মনে করা হচ্ছে বলে জানান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। আজ মঙ্গলবার বিধানসভায় রাজ্যপালের ভাষণ শেষে এই প্রস্তাব জানানো হয়। ইতিমধ্যেই একটি রাস্তার নাম পরিবর্তন করা হয়েছে। এমনই আগামীদিনে নাম বদলের জন্য একটি বিশেষ কমিটি তৈরী করা হয়েছে যেখানে সমস্তটা খতিয়ে দেখবেন পদ্মশ্রী প্রাপক প্রদীপ্তানন্দ মহারাজ।
নামবদল খতিয়ে দেখবেন প্রদীপ্তানন্দ মহারাজ
এদিন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, আপনার প্রস্তাব গ্রহণ করে পদ্মশ্রী প্রাপক স্বামী প্রদীপ্তানন্দ মহারাজের কাছে নামকরণ মূল্যায়নের জন্য একটি কমিটির ঘোষণা করছি। ভবিষ্যতে কোনো রাস্তাঘাট, এলাকা কিংবা গুরুত্বপূর্ণ স্থানের নামকরণের প্রস্তাব উঠলে সবাই তাঁর কাছেই সমস্তটা জমা দেবে।
ইতিমধ্যেই বদলেছে সুরাবর্দি অ্যাভেনিউয়ের নাম
ইতিমধ্যেই বিরোধী দলনেতা ঋতব্রতর বক্তব্যের উত্তর দিতে গিয়ে বাংলার ইতিহাস ও সংস্কৃতি রাখার প্রশ্ন ওঠে ও সম্প্রতিকালে সুরাবর্দি অ্যাভেনিউয়ের নাম বদলে দেওয়া হয়েছে। আমি যখন সেভেনটি পয়েন্টে যাতায়াত করেছি তখন সুরাবর্দি অ্যাভেনিউ লেখাছিল। এই সুরাবর্দি নাম থাকবে না। স্বাধীন ভারতে অত্যাচারী, হিংসায় মদতপ্রদানকারী বা ঔপনিবেশক শাসকদের কারোর নামে কোনো জায়গার নামকরণ গ্রহণ যোগ্য হবে না।
আরও পড়ুনঃ ‘সম্পত্তি বাজেয়াপ্ত করে নিলাম হবে…!’ কাউকে রেয়াত বিধানসভায় থেকে হুঁশিয়ারি শুভেন্দুর
শুভেন্দু আরও বলেন, দেশের প্রকৃত দেশভক্ত ও রাষ্ট্রনেতাদের তাদের প্রাপ্য উপকুক্ত মর্যাদা দেওয়া প্রয়োজন। ‘যদি মনে করেন এপিজে আব্দুল কালামের মত কোনো সত্যিকারের দেশভক্তকে সন্মান জানাবেন তাহলে তথ্য দেবেন অবশ্যই মর্যাদা দেওয়া হবে।
প্রসঙ্গত, এদিনে বিধানসভায় দুর্নীতি নিয়ে যে কোনো আপোষ করতে রাজি নয় বিজেপি সরকার সেটা আবারও একবার স্পষ্ট করে দিয়েছে। যারা জেলে গেছে ও ভাবছে কয়েক মাস জেল খেটে বেরিয়ে দীর্ঘদিন আইনি লড়াই চালাইতে যাব। তাদের দুঃসংবাদ দিয়ে শুভেন্দু জানান, সমস্ত সম্পত্তি সিজ করা হবে ও সেগুলো বিক্রি করে বা বলা ভালো নিলাম করে দেওয়া হবে।













