‘ভারতের গণতন্ত্র ধ্বংস করেছে! আমরা চাই তাঁদের শাস্তি’, জনগণের উদ্দেশ্যে বার্তা রাহুল গান্ধীর

Published on:

Published on:

Rahul Gandhi British Citizenship Claim
Follow

বাংলা হান্ট ডেস্কঃ ভারতের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার (Gyanesh Kumar) ইস্যুতে রীতিমতো সরগরম গোটা দেশের রাজনৈতিক মহল। বিভিন্ন প্রান্ত থেকে প্রতিবাদে সরব হয়েছেন বিরোধী দলের নেতা নেত্রীরা। এরইমধ্যে বুধবার দিল্লির কনস্টিটিউশন ক্লাবে ছিল ইন্ডি জোটের (Indian National Developmental Inclusive Alliance) মোট ২০ টি দলের বৈঠক। সেখানেই এদিন নোটবন্দি থেকে শুরু করে জ্ঞানেশ কুমার ইস্যুতে সরব হয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী (Rahul Gandhi)। প্রকাশ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞণেশ কুমারকে কড়া ভাষায় আক্রমণ শানালেন কংগ্রেস নেতা।

গণতন্ত্র ধ্বংসকারীদের শাস্তি চাই! বললেন রাহুল গান্ধী

তাঁর কথায়, ‘ভালো চর্চা হয়েছে। প্রধান ইস্যু যে ভোট চুরি হয়েছে, সব পার্টির মতামত আছে। ভারতবর্ষের যে লোকতান্ত্রিক সিস্টেম রয়েছে, তার ওপর বিজেপি, নরেন্দ্র মোদী, অমিত শাহ, জ্ঞানেশ কুমারজি যে আক্রমণ করেছেন এবং আমরা এটাকে মোটেই হালকা ভাবে নিচ্ছি না।

রীতিমতো চ্যালেঞ্জ জানিয়ে রাহুল গান্ধী বললেন, ‘আমরা নিশ্চিত করছি প্রত্যেক ভারতীয় নেতার কাছে এটা ব্যক্তিগত কমিটমেন্ট। আমরা নিশ্চিত করব, যে সমস্ত মানুষ ভারতীয় গণতন্ত্রকে নষ্ট করেছে তারা যেন শাস্তি পায়। কিছু যায় আসে না তারা কত সিনিয়র, কিংবা তারা কারা? ভারতীয় গণতন্ত্র এই দেশের প্রত্যেকটা মানুষের থেকে অনেক বড়। তাই এই আলোচনাই করা হয়েছে।

আরও পড়ুনঃ ‘৪ মাসে এরা একটা সেক্টরে পৌঁছে গেছে সেটা হল দুর্নীতি’, বিস্ফোরক নওশাদ সিদ্দিকী

একইসাথে এদিন তিনি দাবী করেছেন, ‘বিরোধীরা কিছুটা হলেও সফল হয়েছেন ভারতের বেশকিছু মানুষ সংখ্যক মানুষের নাম বাদ দিতে। নির্বাচনে ভোট চুরি করা হয়েছে।’ বিস্ফোরক দাবি করে তিনি বলেছেন, ‘নরেন্দ্র মোদী, অমিত শাহ ভারতীয় গণতন্ত্র ধ্বংস করেছেন এবং প্রতিরোধের একটি নতুন ধারণা তৈরি হয়েছে। বিশেষ করে তরুণ প্রজন্মের মধ্যে। যা ভারতের মধ্যে হচ্ছে সেটা ভুল, এবং এটা বন্ধ করতে হবে।’

এরপরেই উপস্থিত বিরোধীদের উদ্দেশ্যে আহ্বান জানিয়ে রাহুল গান্ধী বললেন, ‘আমি আবারও বিরোধী দলের নেতৃত্বদের বলতে চাইবো, তারা হলেন ভারতীয় গণতন্ত্রের সম্মিলিত রক্ষক। এবং একসাথে কাজ করাটা আমাদের জন্য সম্মানের বিষয়। আমরা আত্মবিশ্বাসী আগামী কয়েক মাসের মধ্যে, আমরা এই দেশে কিছুটা হলেও পরিবর্তন আনতে পারব।’