বাংলা হান্ট ডেস্ক: গরমকাল হোক বা শীতকাল, অনেক সময় দেখা যায় দুধ গরম করতে গেলে তা কেটে যায়। কখনো টাটকা দুধ হলেও বাড়িতে থাকলে সেই দুধ গরম করতে গেলে দেখবেন দুধ কেটে গেছে। সেই অবস্থা কেটে যাওয়া দুধ ফেলে না দিয়ে, বহু মানুষ ছানা বানিয়ে খেয়ে নেন। প্রতিবেদনে রইল ছানা ছাড়াও আপনি বাড়িতে অন্যান্য কি কি ভাবে এই কেটে যাওয়া দুধ ব্যবহার করতে পারবেন সেই বিষয়ে বিস্তারিত তথ্য (Cooking Tips)।
ফাটা দুধ মানেই শুধু ছানা নয়, বাড়ির কাজে লাগানোর একাধিক উপায়ে (Cooking Tips)
প্রথমত কেটে যাওয়া দুধ দিয়ে আপনি বানিয়ে ফেলতে পারেন চিজ। দুধের ছানার মধ্যে ভালোভাবে ভিনেগার মিশিয়ে অনবরত নাড়তে থাকুন। এরপর জল আর চিজ আলাদা হয়ে গেলে, চেষ্টা গরম থেকে তুলে নিয়ে ভালোভাবে জল ঝরিয়ে নিন। তারপর সেটি কে ভালোভাবে জল ঝরিয়ে সেলোফেন রাতে মুড়ি দু-তিন ঘন্টা ফ্রিজে রাখলেই তৈরি হয়ে যাবে মোৎজারেলা চিজ (Cooking Tips)।

আরও পড়ুন: চলন্ত ট্রেনে প্রসববেদনা, তারপর যা ঘটল… মানবিকতার নজির গড়ল ভারতীয় রেল
এছাড়াও স্যালাড ড্রেসিং করতেও কাজে আসে নষ্ট দুধ। তবে মাথায় রাখতে হবে, প্যাকেটের দুধ দিয়ে করা যাবে না। পাশাপাশি শীতের মরসুম মানেই নানা রকম কেক, বিস্কুট আর মাফিন তৈরি হয় বাড়িতে বাড়িতে।
তাছাড়া কেটে যাওয়া দুধ থেকে তৈরি হতে পারে কেক, মাফিন। এমনকি, তা প্যানকেক তৈরিতেও ব্যবহার করতে পারেন। এমনকি আপনি গাছের পরিচর্যাতেও এই দুধ ব্যবহার করা যায়। নষ্ট হয়ে যাওয়া দুধ সার হিসেবে খুব ভাল কাজ দেয়। এই দুধ গাছের গোড়ায় দিলে গাছ খুব তাড়াতাড়ি বাড়ে। পাশাপাশি গাছের গুঁড়ি মজবুত হয়।
এমনকি ত্বকের যত্ন নেওয়ার জন্যও কেটে যাওয়া দুধ দারুণ উপকারী। এটি ফেসপ্যাকের মতো মুখে লাগিয়ে নিন। এতে ত্বকের জেল্লা বেড়ে যায় (Cooking Tips)।












