বাংলা হান্ট ডেস্ক: চলন্ত ট্রেনের কামড়ায় কন্যা সন্তানের প্রসব করলেন এক পরিযায়ী শ্রমিক পরিবারের গৃহবধূ। বুধবার বিকেল ডাউন এসএমভিটি বেঙ্গালুরু হাওড়া সুপারফাস্ট যশবন্তপুর এক্সপ্রেসের এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক শোরগোল পড়ে যায়। তবে রেল পুলিশের তৎপরতায় বেলদা সুপার স্পেশালিটি হাসপাতালে মা ও সদ্যোজাতকে ভর্তি করানো হয়েছে। বর্তমানে মা ও শিশু দুজনেই সুস্থ রয়েছেন (Indian Railways)
ট্রেনের কামরাতেই নতুন জীবনের আগমন, তৎপরতায় সামলাল ভারতীয় রেল (Indian Railways)
সূত্রের খবর, অসমের দারাঙ জেলার ডালগাঁওয়ের বাসিন্দা ৩৫ বছর বয়সি কচিরান নেশা তার স্বামী বাহারুলের সঙ্গে কর্নাটকে থাকতেন। বাহারুল সেখানে চা বাগানে কাজ করেন। প্রসবের সময় এগিয়ে আসায় গত ৩ মার্চ তাঁরা বাড়ির উদ্দেশে রওনা দেন (Indian Railways)।

আরও পড়ুন: দু’দিনের ছুটির জন্য পারফেক্ট! জঙ্গল-নদী-পাহাড়ে ঘেরা এই গন্তব্যে ঘুরে এলেই বুঝবেন
তবে ওড়িশার বালেশ্বর স্টেশন ছাড়ার পরই কচিরান বিবির প্রসব বেদনা শুরু হয়। সহযাত্রী মহিলাদের সহযোগিতায় ট্রেনের মধ্যেই তিনি সন্তানের জন্ম দেন। এই খবর পেয়ে টিকিট পরীক্ষক দ্রুত রেল পুলিশকে বিষয়টি জানান। তড়িঘড়ি ট্রেনটি বেলদা স্টেশনে থামানোর ব্যবস্থা করা হয়।
সেখান থেকে প্রসূতি ও সদ্যোজাতকে নামিয়ে হাসপাতালে নিয়ে যায় পুলিশ। বাহারুল জানান, চিকিৎসকরা এই সপ্তাহে প্রসবের দিন দিয়েছিলেন। তাই তড়িঘড়ি বাড়ি ফিরছিলেন। তবে রেলের তরফ থেকে এইরকম ব্যবস্থা করায় রেলের প্রতি স্বস্তি প্রকাশ করেছেন ওই পরিবার (Indian Railways)।












