বাংলা হান্ট ডেস্ক: কথাতেই আছে মাছে ভাতে বাঙালি। তবে সেই মাছ যদি শুঁটকি হয়। তাহলে বহু মানুষই খেতে চান না। কারণ এই মাছের একটা বাজে গন্ধ থাকে। তবে আজকের প্রতিবেদনে রইল এই শুটকি মাছ আপনি বাড়িতে এমন ভাবে রান্না করতে পারেন, যেখানে কেউ বুঝতে পারবে না বাড়িতেই শুঁটকি মাছ রান্না হয়েছে। পাশাপাশি সকলে পাত পেড়ে এক থালা ভাত খেয়ে নেবে। জেনে নিন আজকে প্রতিবেদনে, কিভাবে আপনি শুঁটকি মাছের গন্ধ নিমেষে আড়াল করবেন।
গন্ধে অস্বস্তি? শুঁটকি রান্নায় রইল ৩ হ্যাক (Cooking Tips)
বাড়িতে শুঁটকি মাছ নিয়ে আসলে তখন এই মাছের গন্ধ কিভাবে দূর করা যায় তা নিয়ে চিন্তায় থাকেন মা কাকিমারা। তবে চিন্তা করার আর কিছু নেই। আজকের প্রতিবেদনে রইল এমন কিছু টোটকা, যেগুলো অবলম্বন করলে আপনি সহজে এই মাছের বাজে গন্ধ দূর করতে পারবেন। জেনে নিন সে টোটকা গুলি (Cooking Tips)।

আরও পড়ুন: গরমে ঠান্ডা হাওয়ার খোঁজে? প্রকৃতির কোলে লুকিয়ে থাকা বিনসর ডাকছে আপনাকে
১) শুঁটকি মাছের গন্ধ দূর করতে আপেল ভাল কাজে লাগে। এক টুকরো আপেল, মাছ ভাজার সময় মাছের মধ্যে দিয়ে দিন। আপেল মাছের গন্ধ শোষণ করে নিতে পারে।
২) এই মাছ রান্নার আগে সেদ্ধ করে নিয়ে হয়। সেদ্ধ বা ভাজার সময়, সামান্য দারুচিনির যোগ করুন। দারুচিনি মাছের তীব্র গন্ধ কাটাবে।
৩) রান্নার আগে সামান্য জলে ১/৪ কাপ লেবুর রস বা ১/৪ কাপ ভিনেগার মিশিয়ে নিন। এবার এই জলে কিছুক্ষণ মাছ ভিজিয়ে রাখুন।
৪) শুঁটকি মাছ রান্নার আগে অন্তত আধা ঘণ্টা কাঁচা দুধে ভিজিয়ে রাখুন। মাছের বাজে গন্ধ দুধ শোষণ করে নেয়। এটি মাছের স্বাদ বিন্দুমাত্র পরিবর্তন করে না (Cooking Tips)।












