গরমে ঠান্ডা হাওয়ার খোঁজে? প্রকৃতির কোলে লুকিয়ে থাকা বিনসর ডাকছে আপনাকে

Published on:

Published on:

Travel looking for peace away from the crowds Binsar could be your destination
Follow

বাংলা হান্ট ডেস্ক: গরমের ছুটিতে কোথায় যাবেন ভাবছেন। কারণ এই সামার ভ্যাকেশনে ঘুরতে (Travel) যাওয়ার কথা বললেই সবার আগে মাথায় আসে উত্তরবঙ্গের কথা। তবে বর্তমানে সেখানেই যে পরিমাণ পর্যটকের ভিড় হয়। সেখানে উত্তরবঙ্গে গিয়ে প্রাকৃতিক পরিবেশ উপভোগ করা কিছুটা হলেও কষ্টসাপেক্ষা। কিন্তু আপনি যদি শহরের কোলাহল ছেড়ে প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে চান। তাহলে হাতে সময় নিয়ে চলে যান হিমালয়ের অফ বিট ডেস্টিনেশন বিনসর।

ভিড় এড়িয়ে শান্তির খোঁজে? গন্তব্য হতে পারে বিনসর (Travel)

এখানে আসলে পরে আপনি দেখতে পাবেন ১৬০০ শতাব্দীর পুরনো শিব মন্দির। পাশাপাশি এখানে আপনি আধ্যাত্বিক পরিবেশে মনকে শান্ত করতে পারবেন। এছাড়াও যারা প্রকৃতি প্রেমী , তাদের জন্য এই জায়গাটা একেবারে উপযুক্ত। কারণ এখানে রডোডেনড্রনে ঘেরা অভয়ারণ্য রয়েছে (Travel)।

Travel looking for peace away from the crowds Binsar could be your destination

আরও পড়ুন: সরষে-মশলার ঝাঁজ আর কলাপাতার ফ্লেভার, পাবদা পাতুরিতে আনুন অন্যরকমের স্বাদ

এছাড়াও তপুভূমি হিসেবে পরিচিত এই মন্দিরটা ইয়ে আপনি বেশ কিছুক্ষণ সময় কাটাতে পারবেন। তাছাড়া এখানে আসলে আপনি হিমালয় প্রাকৃতিক পরিবেশ প্রাণ ভরে উপভোগ করতে পারবেন প্রিয়জনের সঙ্গে।

শহরের কৃত্রিম আলো থেকে অনেক দূরে, পাহাড়ের কোলে বিনসরের আকাশে তারা গোনার অভিজ্ঞতা একেবারে অন্যরকম। এছাড়াও রাতে যখন লক্ষ লক্ষ নক্ষত্রে আকাশ ভরে ওঠে তখন টেলিস্কোপ নিয়ে মিল্কিওয়ে বা ধ্রুবতারা খোঁজার জন্য এটি ভারতের অন্যতম সেরা জায়গা।

এখানে থাকার জন্য আপনি বেশ কয়েকটি হোমস্টে পাবেন। তবে পরিবারকে নিয়ে আসলে আগের থেকে বুকিং করে আসার শ্রেয়। এতে কিছুটা হলেও থাকার জন্য নিশ্চিন্ত থাকতে পারবেন আপনি (Travel)।