সরষে-মশলার ঝাঁজ আর কলাপাতার ফ্লেভার, পাবদা পাতুরিতে আনুন অন্যরকমের স্বাদ

Published on:

Published on:

Recipe whip up a delicious pabda paturi using just a few ingredients
Follow

বাংলা হান্ট ডেস্ক: বাড়িতে ছুটির দিনে ভালো মন্দ রান্না করে সকলকে খাওয়াতে অনেকেরই ইচ্ছে থাকে। তার ওপর আপনি যদি মাছ প্রেমী হন। তাহলে তো কথাই নেই। নানান ধরনের মাছ নিয়ে এসে এদিন রান্নাবান্না করা হয়। তবে আজ আপনাদের সঙ্গে শেয়ার করব এমন একটি মাছের রেসিপি। যা আপনি অনায়াসে অল্প সময়ের মধ্যে বানিয়ে ফেলতে পারবেন। পাশাপাশি খেতেও দারুন হয়। দেখে নিন প্রণালী (Recipe)।

অল্প উপকরণ দিয়ে বানিয়ে ফেলুন সুস্বাদু পাবদা পাতুরি (Recipe)

সাধারণত, পাতুরির কথা বললে ইলিশ, ভেটকির কথা মাথায় আসে। তবে আজকে আপনাদের সঙ্গে পাবদা মাছ দিয়ে এমন একটা রেসিপি শেয়ার করব। যা অনায়াসে আপনি বাড়িতেই বানিয়ে ফেলতে পারবেন। দেখে নিন কিভাবে বানাবেন পাবদা পাতুরি (Recipe)।

Recipe whip up a delicious pabda paturi using just a few ingredients

আরও পড়ুন:১০০০ টাকা বাড়ল গ্যাসের দাম, হোটেল-রেস্তরাঁয় বাড়বে খরচ

উপকরণ:

পাবদা মাছ: ৫-৬টি

কালো সর্ষে: ২ টেবিল চামচ

সাদা সর্ষে: ২ টেবিল চামচ

পোস্ত: ২ টেবিল চামচ

টক দই: ২ টেবিল চামচ

কোরানো নারকেল: ৩-৪ টেবিল চামচ

কাঁচালঙ্কা: ৫-৬টি

সর্ষের তেল: ৪-৫ টেবিল চামচ

গুঁড়ো হলুদ: আধ চা চামচ

নুন: পরিমাণমতো

কলাপাতা: বড় মাপের ২টি

প্রণালী: প্রথমে পাবদা মাছ ভালো করে ধুয়ে নিন। এরপর সামান্য নুন আর হলুদ মাখিয়ে রাখুন। এরপর ভেজানো সাদা এবং কালো সর্ষে দু’টি কাঁচালঙ্কা, পোস্ত আর সামান্য নুন দিয়ে ঘন করে বেটে নিন। তারপর একটি পাত্রে জল ঝরানো টক দই, নারকেলবাটা, সর্ষেবাটা, সর্ষের তেল এবং নুন দিয়ে ভালো ভাবে মাছগুলো ম্যারিনেট করে নিন। এবারমাছের সংখ্যা বুঝে কলাপাতা কেটে নিন। খেয়াল রাখবেন মাছ যেন ভালো ভাবে মোড়ানো যায়। এ বার ম্যারিনেট করা মাছগুলো কলাপাতায় রেখে উপর থেকে সর্ষে-পোস্ত-নারকেল বাটার মিশ্রণ একটু মাখিয়ে দিন।কলাপাতা মোড়ানোর আগে উপর থেকে সর্ষের তেল এবং ১টি চেরা কাঁচালঙ্কা দিয়ে দিনএ বার ভালো করে পাতা মুড়ে ফেলুন। নন-স্টিকের চাটুতে সামান্য সর্ষের তেল ব্রাশ করে নিন। তারপর কিছুক্ষণ সেঁকে নিন। এরপর গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন (Recipe)।