১০০০ টাকা বাড়ল গ্যাসের দাম, হোটেল-রেস্তরাঁয় বাড়বে খরচ

Published on:

Published on:

Gas Cylinder major hike in commercial prices domestic LPG remains unchanged
Follow

বাংলা হান্ট ডেস্ক: মধ্য এশিয়ার সংকটের আবহে এর বড়সড় ধাক্কা খেলো বাণিজ্যিক গ্যাসের দাম। নির্বাচনের পর এক ধাক্কায় ৯৯৪ টাকা বেড়ে গেল বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম (Gas Cylinder)। এর ফলে কলকাতায় ১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডারের দাম হল ৩২০২ টাকা। এই দাম বৃদ্ধির ফলে, ফের একবার পকেটে চাপ পড়তে চলেছে মধ্যবিত্তের।

বাণিজ্যিক গ্যাসে বড় বৃদ্ধি, গৃহস্থালির LPG অপরিবর্তিত (Gas Cylinder)

ক্রমাগতই মূল্যবৃদ্ধির ধারা নতুন নয়। জানুয়ারি মাসে প্রায় ৪৯ টাকা ৫০ পয়সা, ফেব্রুয়ারিতে ৩১ টাকা, মার্চে ১১৪ টাকা ৫০ পয়সা এবং এপ্রিল মাসে ২১৮ টাকা দাম বাড়ানো হয়েছিল। আর সেই ধারাবাহিকতারই চূড়ান্ত রূপ হিসেবে মে মাসের শুরুতেই এই বিপুল বৃদ্ধি কার্যকর হল (Gas Cylinder)।

Gas Cylinder major hike in commercial prices domestic LPG remains unchanged

আরও পড়ুন: গ্যাসের দাম বাড়ল, এবার নজর পেট্রোল-ডিজেলে!কলকাতায় আজ কত রেট

পাশাপাশি এই বিষয়ে বিশেষজ্ঞদের মতে, এই মূল্যবৃদ্ধির সবচেয়ে বড় প্রভাব পড়বে হোটেল, রেস্তরাঁ, ক্যাটারিং এবং রাস্তার খাবারের ব্যবসার উপর। পাশাপাশি বাণিজ্যিক গ্যাসই প্রধান জ্বালানি। ফলে অনেক ব্যবসায়ী বাধ্য হয়ে খাবারের দাম বাড়াতে পারেন, যার প্রভাব সরাসরি পড়বে সাধারণ মানুষের পকেটে।

অন্যদিকে স্বস্তির খবর হল, গৃহস্থলীর রান্নার গ্যাসের দামে আপাতত কোনো পরিবর্তন করা হয়নি। এছাড়া কলকাতায় গৃহস্থলীর এলপিজির সিলিন্ডারের দাম এখনো ৯৩৯ টাকাতেই রয়েছে।

তবে ভবিষ্যতে গৃহস্থালী দাসের দামও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। অতএব সব মিলিয়ে জ্বালানির মূল্যের এই ঊর্ধ্বগতি আগামী দিনে আরো বেশি আর্থিক চাপ তৈরি করবে বলে মনে করছেন অনেকে (Gas Cylinder)।