বাংলা হান্ট ডেস্ক: প্রতিটা ভারতীয় বাড়িতে ভাতের পাশাপাশি রুটি করা হয়। সাধারণত মায়েরা নিখুঁতভাবে রুটি করতে পারলেও, আজকের প্রজন্মের বহু মানুষ ঠিকঠাকভাবে রুটি বানাতে পারেনা। তবে আজ আপনাদের সঙ্গে শেয়ার করব এমন এক ধরনের রুটি যা আপনি শুধু শুধু খেতে পারবেন। কোন তরকারির প্রয়োজন পড়বে না (Cooking Tips)
তরকারি ছাড়াই পাতে রুটি, আটা ছাড়া সহজ রেসিপি জানুন (Cooking Tips)
রুটি বা পরোটা প্রায়শই খাওয়া হয়। এছাড়াও প্রায়শই সকাল অথবা রুটি পরোটা খাওয়া হয় সকালে বা বিকেলে । তবে আজ আপনাদের সঙ্গে এমন এক ধরনের রুটি শেয়ার করব যা আপনি এমনি এমনি খেতে পারবেন (Cooking Tips) । কারণ, আগেকার দিনে মা ঠাকুমারা এমন বেশ কিছু রান্না করতো যা আজও বেশ খেতে সুস্বাদু লাগে। যার মধ্যে অন্যতম হল কাজুর রুটি। যা খেতে দুর্দান্ত হয়। জেনে নিন কীভাবে বানাবেন এই রেসিপিটি।

আরও পড়ুন: দিঘা যাত্রায় বাড়তি সুবিধা, সাঁতরাগাছি থেকে নতুন ট্রেন—কোন কোন স্টেশনে দাঁড়াবে জানুন
উপকরণ:
কাজুবাদাম
ময়দা
চিনি বা গুড়
দুধ
মাখন
ডিম
দারচিনি গুঁড়ো
প্রণালী: প্রথমে চিনি, মাখন, কাজুবাদাম এবং দারচিনি গুঁড়ো একসাথে ভালোভাবে মেশিয়ে নিন। এরপর ডিম ও ময়দা যোগ করে দুধের সাহায্যে একটি নরম ডো তৈরি করুন। এরপর তার থেকে লেচি কেটে রুটির আকারে বেলে নিন। এবার তাওয়াতে মাখন বা ঘি দিয়ে রুটিগুলো হালকা আঁচে সোনালী করে ভেজে নিন। তারপর গরম গরম পরিবেশন করুন (Cooking Tips)।












