দিঘা যাত্রায় বাড়তি সুবিধা, সাঁতরাগাছি থেকে নতুন ট্রেন—কোন কোন স্টেশনে দাঁড়াবে জানুন

Published on:

Published on:

Indian Train a batch of trains cancelled in Adra division fearing week-long disruption
Follow

বাংলা হান্ট ডেস্ক: এবার দিঘা যাত্রীদের জন্য রয়েছে সুখবর। কারণ দক্ষিণ পূর্ব রেলওয়ে তরফ থেকে যাত্রীদের কথা মাথায় রেখে নতুন দুজোড়া ফাস্ট প্যাসেঞ্জার ট্রেন চালু করা সিদ্ধান্ত নেওয়া হয়েছে (Indian Railways)। এই ট্রেনগুলি চালু হওয়ার ফলে দীঘাগামী যাত্রীদের যাতায়াত সুবিধাজনক হল বলে মনে করা হচ্ছে। এছাড়া বিশেষ করে সপ্তাহ শেষে দিগা ভ্রমণে যাওয়ার জন্য এই ট্রেনগুলো যাত্রীদের অত্যন্ত সুবিধাজনক হবে বলে মনে করছে রেল দফতর।

সাঁতরাগাছি থেকে দিঘায় নতুন ফাস্ট প্যাসেঞ্জার, জানুন সময়সূচি (Indian Railways)

রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, ০২৮৪৭/৪৮ সাঁতরাগাছি-দিঘা স্পেশাল এক্সপ্রেস ট্রেনের পরিবর্তে চালু হচ্ছে ৫৮০২৫/২৬ সাঁতরাগাছি-দিঘা ফাস্ট প্যাসেঞ্জার। এছাড়াও পাশাপাশি ০২৮৯৭/৯৮ সাঁতরাগাছি-দিঘা স্পেশাল এক্সপ্রেসের পরিবর্তে চলবে ৫৮০২৯/৩০ সাঁতরাগাছি-দিঘা ফাস্ট প্যাসেঞ্জার ট্রেন (Indian Railways)।

Indian Railways new fast passenger from Santragachi to Digha know the schedule

আরও পড়ুন: তিন মাস পুরী লাইনে একাধিক ট্রেন বাতিল, বিপদে পড়ার আগে দেখুন তালিকা

৫৮০২৫ সাঁতরাগাছি-দিঘা ফাস্ট প্যাসেঞ্জার প্রতি শনিবার সাঁতরাগাছি স্টেশন থেকে সকাল ৯টা ১০ মিনিটে রওনা দেবে এবং দিঘায় পৌঁছাবে দুপুর ১২টা ৪৫ মিনিটে। এছাড়াও যাত্রীদের সুবিধার জন্য পথে উলুবেড়িয়া, বাগনান, মেচেদা, তমলুক এবং কাঁথি স্টেশনে নির্ধারিত স্টপেজ রাখা হয়েছে।

পাশাপাশি ৫৮০২৬ দিঘা-সাঁতরাগাছি ফাস্ট প্যাসেঞ্জার প্রতি শনিবার দিঘা থেকে দুপুর ১টা ১০ মিনিটে রওনা হয়ে বিকাল ৪টা ৫০ মিনিটে সাঁতরাগাছি পৌঁছাবে। সপ্তাহান্তে দিঘা ঘুরে ফেরা পর্যটকদের জন্য এই সময়সূচি বিশেষভাবে সুবিধাজনক বলে জানিয়েছেন যাত্রীরা।

রবিবার ৫৮০২৯ সাঁতরাগাছি-দিঘা ফাস্ট প্যাসেঞ্জার সকাল ৮টা ১০ মিনিটে সাঁতরাগাছি থেকে ছেড়ে দিঘায় পৌঁছাবে সকাল ১১টা ৫৫ মিনিটে। একই দিনে ৫৮০৩০ দিঘা-সাঁতরাগাছি ফাস্ট প্যাসেঞ্জার দিঘা থেকে দুপুর ১টা ১০ মিনিটে রওনা হয়ে বিকাল ৪টা ৫৫ মিনিটে সাঁতরাগাছি পৌঁছাবে (Indian Railways)।