বাংলা হান্ট ডেস্ক: সামনেই আছে দোল উৎসব। এছাড়াও এই সময় বহু মানুষই নানান জায়গা ঘুরতে যান। তবে ঘুরতে যাওয়ার কথা বললে সবার আগে মাথায় আসে পুরী। কিন্তু আপনি যদি আগামী তিন মাসের মধ্যে পুরী ভ্রমণের কথা ভাবেন তাহলে আপনার জন্য রয়েছে দুঃসংবাদ। কারণ আগামী তিন মাস পুরী লাইনের একাধিক ট্রেন বাতিল করা হয়েছে। দেখে নিন সেই ট্রেনগুলি তালিকা (Indian Railways)।
আগামী তিন মাস পুরীগামী ট্রেন পরিষেবায় বড়সড় কাটছাঁট তালিকা রইল (Indian Railways)
অমৃত ভারত প্রকল্পে পুরী স্টেশনে পুনঃনির্মাণের কাজ চলছে। যার ফলে ভিড় এড়াতে আগামী তিন মাস একগুচ্ছ ট্রেন বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে রেল কর্তৃপক্ষ (Indian Railways)। আগামী তিন মাস বিভিন্ন দিনে পরিগামী বিভিন্ন ট্রেন বাতিল থাকছে। এর ফলে যারা পুরী যাওয়ার পরিকল্পনা করেছেন তারা দেখে নিন কোন ট্রেনগুলি বাতিল থাকছে।

আরও পড়ুন: রবিবারের টেবিলে রাজকীয় স্বাদ, বাড়িতেই তৈরি করুন দিল্লি-স্টাইল মটন স্ট্যু, রইল রেসিপি
ইস্ট-কোস্ট রেলওয়ের তরফে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, যেখানে কোন ট্রেনগুলি বাতিল থাকবে তার তালিকা করে দেওয়া রয়েছে। দেখুন সেই তালিকা:
১) ০২৮৩৯ শালিমার-পুরী স্পেশাল ট্রেনটি মার্চ মাসের ১৫, ২২ ও ২৯ তারিখে। এপ্রিল মাসের ৫, ১২, ১৯ ও ২৬ তারিখে এবং মে মাসের ৩ ও ১০ তারিখে বাতিল থাকছে।
২) ০২৮৪০ পুরী-শালিমার স্পেশাল বাতিল থাকছে-মার্চ মাসের ১৬, ২৩ ও ৩০ তারিখে। এপ্রিল মাসের ৬, ১৩, ২০ ও ২৭ তারিখে এবং মে মাসের ৪ ও ১১ তারিখে।
৩) ০৮০১১ ভঞ্জপুর-পুরী স্পেশাল- মার্চের ১৪, ১৯, ২১, ২৬ ও ২৮ তারিখে। এপ্রিল মাসের ২, ৪, ৯, ১১, ১৬, ১৮, ২৩, ২৫ ও ৩০ তারিখে এবং মে মাসের ২, ৭, ৯, ১৪, ১৬ তারিখে বাতিল।
৪) ০৮০১২ পুরী-ভঞ্জপুর স্পেশাল, মার্চ মাসের ১৫, ২০, ২২, ২৭, ২৯ তারিখ। এপ্রিল মাসের ৩, ৫, ১০, ১২, ১৭, ১৯, ২৪, ২৬ তারিখে এবং মে মাসের ১, ৩, ৮, ১০ ও ১৫ তারিখে বাতিল থাকছে।
৫) ৬৮৪০৯ খুড়দা রোড-পুরী মেমু ট্রেনটি মার্চ মাসের ১৫ থেকে ৩১ তারিখ অবধি। এপ্রিল মাসের ১ থেকে ৩০ তারিখ অবধি এবং মে মাসের ১ থেকে ১৫ তারিখ অবধি বাতিল থাকছে।
৬) ৬৮৪১০ পুরী-খুড়দা রোড মেমু ট্রেনটিও যথাক্রমে মার্চ, এপ্রিল ও মে মাসের উপরোক্ত দিনগুলিতে বাতিল করা হয়েছে।
প্রসঙ্গত মার্চ, এপ্রিল ও মে মাসের বিভিন্ন দিনে পুরীগামী মোট ৩০টি দূরপাল্লা ট্রেন, দুরন্ত এক্সপ্রেস এবং মেমু ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে। যার মধ্যে এই তালিকায় রয়েছে- (১২১৪৫/১২১৪৬) লোকমান্য তিলক-পুরী এক্সপ্রেস, (২২২০১-২২২০২) শিয়ালদহ-পুরী দুরন্ত এক্সপ্রেসের মতো গুরুত্বপূর্ণ কিছু ট্রেন।
এছাড়াও মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা শেষে টানা ছুটি থাকে। পাশাপাশি এই সময় গরমের ছুটিও থাকে। সেই সময়ে পুরীতে জগন্নাথ দর্শনে যাওয়ার হিড়িক দেখা যায়। তাই এই সময় ট্রেন বাতিল হওয়ার ফলে যাত্রীদের মধ্যে হতাশা দেখা দিয়েছে (Indian Railways)।












