রবিবারের টেবিলে রাজকীয় স্বাদ, বাড়িতেই তৈরি করুন দিল্লি-স্টাইল মটন স্ট্যু, রইল রেসিপি

Published on:

Published on:

Recipe make delicious Delhi mutton stew with few ingredients
Follow

বাংলা হান্ট ডেস্ক: মাটন খেতে ভালোবাসেন না এমন মানুষ খুব কম পাবেন। তবে মাটন বললে চিরাচরিত এক মাটন কষার কথা মাথায় আসে। তবে আপনি যদি সপ্তাহ শেষে বাড়িতে নতুন ধরনের কোন পদ খেতে চান, তাহলে বানিয়ে ফেলতে পারেন দিল্লির মটন স্ট্যু। এটি রান্না করতে খুব বেশি উপকরণ লাগবে না। দেখে নিন প্রণালী (Recipe)।

অল্প উপকরণ দিয়ে বানিয়ে ফেলুন সুস্বাদু দিল্লির মটন স্ট্যু (Recipe)

রোজ সেই একঘেয়ে খাবার রাঁধতে কিংবা পরিবেশন করতেও ভাল লাগে না। স্বাদবদল করতে বানিয়ে ফেলতে পারেন সুস্বাদু দিল্লির মটন স্ট্যু। চেনা উপকরণ দিয়েই হবে একেবারে ভিন্ন স্বাদের রান্না। রইল প্রণালী (Recipe)।

Recipe make delicious Delhi mutton stew with few ingredients

আরও পড়ুন: উচ্চ মাধ্যমিক নিয়ে বড় আপডেট! অনলাইন ক্লাস বাধ্যতামূলক হতে চলেছে

উপকরণ:

১ কেজি পাঁঠার মাংস

১০০ মিলিলিটার সাদা তেল

৮-৯টি লবঙ্গ

৪টি ছোট এলাচ

২ গাট মাপের দারচিনি

২টি তেজপাতা

৪টি শুকনো লঙ্কা

১টি বড় এলাচ

দেড় চা-চামচ গোটা গোলমরিচ

৪টি মাঝারি মাপের পেয়াঁজ সরু করে কাটা

১ চা-চামচ নুন

১ চা-চামচ হলুদ লঙ্কার গুঁড়ো

২ চা-চামচ ধনে থেঁতো করে নেওয়া

২ চা-চামচ আদা-রসুন বাটা

১/২ কাপ দই

১ কাপ জল

১ চা-চামচ গরমমশলা

প্রণালী: প্রথমে কড়াইয়ে তেল দিয়ে তাতে সব গোটা মশলা ফোড়ন দিন। এবার তার মধ্যে দিন কুচোনো পেয়াঁজ। পেয়াঁজ নরম হয়ে এলে ধুয়ে রাখা মাংসের টুকরো দিয়ে ৪-৫ মিনিট ভাল ভাবে ভাজুন। এরপরমাংসে নুন, লঙ্কার গুঁড়ো, থেঁতো করে নেওয়া ধনের গুঁড়ো, আদা-রসুন বাটা দিয়ে কষান। এরপর রসুনের কাঁচা গন্ধ চলে গেলে আঁচ কমিয়ে আধ কাপ দই দিয়ে ভাল করে নাড়াচাড়া করুন। এরফর ঢাকা দিয়ে রান্না হতে দিন। মাংস নরম হয়ে এলে উপরে গরম মশলা ছড়িয়ে আঁচ বন্ধ করে চাপা দিয়ে কিছু ক্ষণ রেখে দিন। তারপর ভাত-পোলাও বা রুটি-পরোটা-নান, সব কিছুর সঙ্গেই খেতে ভাল লাগবে (Recipe)।