ময়দা নয়, আটা দিয়েই নরম ফুলকো হবে লুচি, এই টেকনিকে হবে না শক্ত

Published on:

Published on:

Cooking Tips learn the easy way to cook fulko luchi without hassle with less oil
Follow

বাংলাহান্ট ডেস্ক : ছুটির দিনের সকালের জলখাবার মানেই লুচি তরকারি। বাঙালির বিভিন্ন অনুষ্ঠান, পালাপার্বণেও পাতে পড়ে ফুলকো ফুলকো লুচি (Cooking Tips)। তবে স্বাদে যতই দুর্দান্ত হোক না কেন, স্বাস্থ্যের কথা ভেবে অনেকেই এখন এড়িয়ে চলেন ময়দার লুচি। তার বদলে বানান আটার লুচি।

আটার লুচিও (Cooking Tips) হবে নরম

আটার লুচি শুনলেই মুড বিগড়ে যায়। ময়দার মতো আটার লুচি অমন নরম হয় নাকি আটার লুচি! স্বাদও মোটেই একই রকম হয় না। এমন ধারণা কিন্তু আদৌ সত্যি নয়। সঠিক টেকনিক জানলে আটার লুচিও হবে নরম। শুধু আটা মাখার জন্য ময়ান দেওয়ার সময় মেশাতে হবে একটি বিশেষ উপকরণ। তাতেই লুচি হবে নরম।

Cooking tips to make soft atta luchi

কী মেশাবেন আটাতে: প্রথমে ২৫০ গ্রাম আটা নিয়ে তার মধ্যে মিশিয়ে দিন নুন, চিনি আর ১ চামচ ছোট দানার সুজি। শুকনো উপকরণগুলি ভালো করে মিশিয়ে তার মধ্যে দিয়ে দিন ৩ চামচ সাদা তেল। এবার হাত দিয়ে ঘষে ঘষে ভালো করে দিতে হবে ময়ান।

আরও পড়ুন : কাকপক্ষীতেও টের পায়নি, স্ত্রী প্রস্মিতার সঙ্গে প্রথম সন্তান আসার সুখবর দিলেন অনুপম

মেশান এই উপকরণ: ওই মিশ্রণে এবার ঢেলে দিন আধ কাপ ঈষদুষ্ণ দুধ (Cooking Tips)। এরপর ফের ভালো করে মেখে নিন আটা। এবার আধ কাপ ঈষদুষ্ণ জল দিয়ে ভালো করে মাখুন আটা। একটু সময় নিয়ে আটা মাখতে হবে। তবেই লুচি নরম হবে। এবার আটার মণ্ডটি ভেজা কাপড় দিয়ে ঢেকে রাখুন।

আরও পড়ুন : হু হু করে বাড়ছে রেলের আয়, কেন এত চাহিদা বন্দে ভারতের?

১৫ মিনিট পর মণ্ড থেকে ছোট ছোট লেচি কেটে শুকনো আটা ছড়িয়ে বেলে নিন। এতে লুচি বেশি ফুলকা হবে। এবার সাদা তেলে একটি একটি করে ভেজে তুলুন লুচি। দিব্যি ফুলকো নরম হবে আটার লুচি।