বাংলা হান্ট ডেস্ক: বর্তমানে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলি তাদের সুদের হারে কোনও পরিবর্তন না হলেও পূর্বাভাস অনুযায়ী ইঙ্গিত মিলছে যে আগামী দিনে মুদ্রাস্ফীতি বৃদ্ধি পেতে পারে। এই আবহেই কিছু ব্যাঙ্ক তাদের সুদের হার বাড়াতে শুরু করেছে। এমতাবস্থায়, দেশের বৃহত্তম প্রাইভেট ঋণদাতা হিসাবে বিবেচিত HDFC ব্যাঙ্ক (HDFC Bank) তাদের MCLR (Marginal Cost of Fund Based Lending Rate) বাড়িয়েছে।
বড় সিদ্ধান্ত নিল HDFC ব্যাঙ্ক (HDFC Bank):
এর ফলে, এই ব্যাঙ্কের হোম এবং কার লোনের গ্রাহকদের EMI বাড়বে। বিশেষজ্ঞদের মতে, আগামী দিনগুলিতে অন্যান্য ব্যাঙ্কগুলিতেও রেট বাড়তে পারে। বর্তমানে, RBI-র রেপো রেট ৫.২৫ শতাংশ। এদিকে, কেন্দ্রীয় ব্যাঙ্ক মনিটারি পলিসি কমিটির বৈঠকে তৃতীয়বারের মতো রেপো রেট অপরিবর্তিত রেখেছে। এমতাবস্থায়, চলুন জেনে নেওয়া যাক HDFC ব্যাঙ্ক ঠিক কী ঘোষণা করেছে?

১০ বেসিস পয়েন্ট বৃদ্ধি: মূলত, HDFC ব্যাঙ্ক বিভিন্ন মেয়াদের জন্য তাদের মার্জিনাল কস্ট অফ ফান্ডস-বেসড লেন্ডিং রেট (MCLR) সর্বোচ্চ ১০ বেসিস পয়েন্ট পর্যন্ত বাড়িয়েছে। যা গত ৮ জুন, ২০২৬ থেকে কার্যকর হয়েছে। সর্বোচ্চ ১০ বেসিস পয়েন্ট বৃদ্ধিটি দুই বছর মেয়াদী ঋণের ক্ষেত্রে প্রযোজ্য। যার ফলে এই হার পূর্বের ৮.৪৫ শতাংশ থেকে বেড়ে ৮.৫৫ শতাংশ হয়েছে।
আরও পড়ুন: ভারত, পাকিস্তান থেকে চিন… পারমাণবিক অস্ত্রের জন্য কত খরচ করছে দেশগুলি? সামনে এল রিপোর্ট
HDFC ব্যাঙ্কের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, বেঞ্চমার্ক এক বছরের MCLR ৫ বেসিস পয়েন্ট বাড়িয়ে ৮.৪০ শতাংশ করা হয়েছে। এই এক বছরের হার অটো, পার্সোনাল এবং হোম লোনের মতো বেশিরভাগ কনজিউমার লোনের সুদের হার নির্ধারণ করতে ব্যবহৃত হয়।
আরও পড়ুন: স্মার্ট মিটারের বাজারে আর কেউ দিতে পারবে না টক্কর! এবার এই বড় কোম্পানি অধিগ্রহণ করল আদানি গ্রুপ
এগুলিতেও বাড়ানো হয়েছে: এদিকে, ওভারনাইট, ৩ মাস, ৬ মাস এবং ৩ বছরের MCLR ৫ বেসিস পয়েন্ট বাড়িয়ে যথাক্রমে ৮.১০ শতাংশ, ৮.২০ শতাংশ, ৮.৩৫ শতাংশ এবং ৮.৬৫ শতাংশ করা হয়েছে। উল্লেখ্য যে, গত শুক্রবার ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক টানা দ্বিতীয়বারের মতো সুদের হার অপরিবর্তিত রেখেছে। পশ্চিম এশিয়ায় সঙ্কটের কারণে সৃষ্ট ক্রমবর্ধমান জ্বালানি মূল্য এবং সরবরাহের বিঘ্নের প্রভাব বিবেচনায় রেখে রিজার্ভ ব্যাঙ্ক এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গিয়েছে। যদিও, এই আবহেই HDFC ব্যাঙ্কের MCLR বাড়ানোর সিদ্ধান্তটি সামনে এসেছে।













